এক্সপ্লোর

Calcutta High Court:রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ৭ দিনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Ex IG Pankaj Dutta:রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে, ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: রাজ্য পুলিশের (State Police)  প্রাক্তন IG পঙ্কজ দত্তর (Pankaj Dutta) নিরাপত্তা প্রত্যাহার (Security Withdrawn) করা নিয়ে, ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পর্যবেক্ষণে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, যদি, নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সব অবসরপ্রাপ্ত আধিকারিকের ক্ষেত্রেই তা হওয়া উচিত।

কী বলল হাইকোর্ট?
রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্তর নিরাপত্তা কেন প্রত্যাহার করা হয়েছে? ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সব প্রাক্তন IG থেকে DG-দের নিরাপত্তা আধিকারিক আছে, নাকি সকলের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে? তা রিপোর্টে জানাতে হবে রাজ্য সরকারকে। ২০১১ সালে, রাজ্য পুলিশের IG পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত। প্রাক্তন IG- হিসাবে একজন নিরাপত্তারক্ষী পেতেন তিনি। অভিযোগ, সম্প্রতি, কিছু না জানিয়েই রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। বিষয়টি এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে তুলে ধরেন প্রাক্তন পুলিশ কর্তা। এরপরই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্ত। এদিন এই মামলায়, বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন,' যদি, নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সব অবসরপ্রাপ্ত আধিকারিকের ক্ষেত্রেই তা হওয়া উচিত।' আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

'এবিপি আনন্দ'-এ কী বলেছিলেন প্রাক্তন পুলিশকর্তা?
কলকাতা পুলিশের সমালোচনা করে প্রাক্তন আইজি বলেছিলেন, 'কয়েকজন অপরাধীকে যে ধরা যায়নি, তার নেপথ্যে শক্তিশালী রাজনৈতিক কারণ রয়েছে। যেখানে মহামান্য সেকেন্ড ইন-কম্যান্ডরা বুক ফুলিয়ে বিচারপতিদের নামে কটু কথা বলেন, সেখানে রাজনৈতিক মদত না থাকলে এই ধরনের ঘটনা ঘটে না।' এর পরই পঙ্কজ দত্ত বলেন, 'এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করেননি, এই কথা আগের দিনের অনুষ্ঠানেই বলেছিলাম। ...এই কথা বলার পর দিনই আমার যে নিরাপত্তারক্ষী ছিলেন তাঁকে কিছু না জানিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।' প্রবীণ প্রাক্তন পুলিশকর্তা জানিয়েছিলেন, গত ৪০ বছর ধরে একটি নির্দেশ এই রাজ্যে বলবৎ রয়েছে। তাতে বলা হচ্ছে, পুলিশের আইজি, এডিজি এবং ডিজি পদমর্যাদার অফিসাররা অবসরের পর এক জন নিরাপত্তারক্ষী পাবেন। তিনিও পেয়েছিলেন। কিন্তু এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে তাঁর মন্তব্যের পর দিনই সেই নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়, জানান প্রাক্তন আইজি। তবে তিনি যে সত্যি কথা বলার ব্যাপারে কোনও অবস্থাতেই পিছপা হবেন না, সেটিও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন  পঙ্কজ দত্ত।

আরও পড়ুন:গাড়ি ঘিরে দু'দিক থেকে ২ জন চালায় গুলি, ২৫ সেকেন্ডের হাড়হিম করা অপারেশনে খুন কয়লা মাফিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget