এক্সপ্লোর

SSC Case Update : ২ দিনে SSC মামলা থেকে সরে দাঁড়াল চতুর্থ ডিভিশন বেঞ্চ

SSC মামলা থেকে ২ দিনে সরে দাঁড়াল চতুর্থ ডিভিশন বেঞ্চও। শেষ অবধি SSC মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে।

সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও রুমা পাল, কলকাতা : এসএসসি (SSC Case) নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছে। অন্যদিকে, গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ করছেন SSC’র চাকরি প্রার্থীরা। তিন দফায়, তিনশো ছিয়াশি দিন অবস্থান করছেন তাঁরা। এদিকে, SSC’র নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে কোন ডিভিশন বেঞ্চে? সোমবার থেকে শুরু হওয়া সেই টানাপোড়েন মঙ্গলবারও অব্যাহত ছিল। বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি TS শিবাগনানম ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পর মঙ্গলবার SSC মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও। আদালত সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চ।

ঠিক কী অবস্থায় এসএসসসি মামলা

SSC মামলা থেকে ২ দিনে কলকাতা হাইকোর্টের ৪টি ডিভিশন বেঞ্চ সরে দাঁড়াল। SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগ, গ্রুপ C ও গ্রুপ D-তে কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তার প্রেক্ষিতে সোমবার শুনানি ছিল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। 

সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ 

এর আগে, গত ৩০ মার্চ SSC’র গ্রুপ D’তে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৫টি মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, ৪টি নির্দেশের ওপরই স্থগিতাদেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এরপরই সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে কেন, এই বিস্ফোরক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই প্রেক্ষাপটে, সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি TS শিবাগনানম ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও। মঙ্গলবার SSC সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। কিন্তু, বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চও মামলা থেকে সরে দাঁড়ায়।

শেষ অবধি SSC মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। SSC মামলা এরপর কোনদিকে গড়ায়, সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন- 'টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব' SCC মামলায় মন্তব্য বিচারপতির

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget