এক্সপ্লোর

Calcutta High Court On SSC : 'টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব' SSC মামলায় মন্তব্য বিচারপতির

যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। SCC মামলায় মন্তব্য সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ ফের শুনানি।

সৌভিক মজুমদার, কলকাতা : SSC’র নিয়োগ-দুর্নীতি (SSC Case) মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে CBI। এদিন রাজ্য সরকারের (West Bengal Government) আইনজীবী বলেন, যে সংখ্যক অবৈধ নিয়োগ হয়ে থাক না কেন, আদালত নির্দেশ দিলে সেই সব নিয়োগ বাতিল করতে রাজ্য সরকার প্রস্তুত আছে। আমি উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এরপরই বিচারপতি বলেন, কার নির্দেশে আপনি এই সওয়াল করছেন? সেই নাম আদালতে বলেননি রাজ্য সরকারের আইনজীবী।

ন্যায়বিচারের আশ্বাস বিচারপতির

তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব।

যারা দীর্ঘদিন গান্ধীমূর্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন, বসে রয়েছেন, তাঁদের দুর্দশা দুর করার চেষ্টা রাজ্য সরকারের করা উচিত। তিনি আরও বলেন, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অলককুমার সরকারকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন। CBI মনে করলে, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। এই দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। CBI’কে অবিলম্বে FIR দায়ের করতে হবে। আর্থিক দুর্নীতি খুঁজে বের করতে হবে।

SSC’র উপদেষ্টা কমিটি

SSC’র উপদেষ্টা কমিটির ৪ সদস্য অলককুমার সরকার, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা ও সুকান্ত আচার্যকে আগামী সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব পেশ করতে হবে। ৯৮ জন প্রার্থী, যাঁদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ, CBI চাইলে ছোট ছোট দলে ভাগ করে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে। এঁদের ডাকার জন্য CBI রাজ্য পুলিশ এবং CRPF এর সাহায্য নিতে পারে। 

এই ৯৮ জনকে খুঁজে বের করতে, জেলার পুলিশ সুপার সাহায্য করবেন। যাঁরা আসবেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মঙ্গলবারই কমপক্ষে ৫ জনকে নোটিশ পাঠাতে হবে। অবৈধ নিয়োগের বিরুদ্ধে পদক্ষেপের জন্য আদালতের নির্দেশের প্রয়োজন হয় না। তার ক্ষমতা রাজ্যের আছে। আজ ফের এই মামলার শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।

আরও পড়ুন- মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget