এক্সপ্লোর

Calcutta High Court: রেল-রাস্তা রোকো বেআইনি, জানিয়ে দিল হাইকোর্ট, আন্দোলন প্রত্যাহার কুড়মিদের

Kurmi Protests: বুধবার থেকে ফের পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল কুড়মিদের সংগঠন।

সৌভিক মজুমদার, সন্দীপ সমাদ্দার ও সৌমেন চক্রবর্তী: কুড়মিদের রেল-রাস্তা রোকোকে বেআইনি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে যে, আন্দোলনের নামে এভাবে রেল-রাস্তা বন্ধ করা যাবে না। এর পরই, আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিল কুড়মিরা। (Kurmi Protests)

বুধবার থেকে ফের পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল কুড়মিদের সংগঠন। তার মধ্য়েই এল কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ। কুড়মিদের রেল ও রাস্তা রোকোকে বেআইনি ঘোষণা করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশে বলা হয়েছে, আন্দোলনের নামে এভাবে রেল-রাস্তা বন্ধ করা যাবে না।

মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, রাজ্যের প্রয়োজনে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনই কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্ত্রের কাছে আবেদন করতে পারবে রাজ্য। প্রয়োজনে প্রতিবেশী রাজ্যের থেকেও এলাকার নিরাপত্তায় বাহিনীর ব্যাপারে সাহায্য নেওয়া যাবে। একই সঙ্গে আরপিএফ এবং জিআরপি-কে রেলের নিরাপত্তা দেখতে হবে। এর পরই, আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিল কুড়মিরা।

আরও পড়ুন: Dengue Vaccines: অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন, নভেম্বরই দেশজুড়ে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল !

তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে, এপ্রিল মাসে কুড়মি সমাজের লাগাতার অবরোধ আন্দোলনে চরম নাকাল হন সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য ও জাতীয় সড়ক। রেল পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়ে। গত বছরও একই দাবিতে রেল রোকোর ডাক দিয়েছিল কুড়মি সমাজ।

সেই সময়র ২৫ সেপ্টেম্বরের অবরোধ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার ভোরে আদিবাসী কুড়মি সমাজের জেলা সভাপতিকে গ্রেফতার করে খড়গপুর থানার পুলিশ। এর পরই, আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ হওয়া রুখতে পুরুলিয়া চেম্বার অফ কমার্সে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই রেল ও রাস্তা রোকো কর্মসূচি বেআইনি। কোনও ভাবে আন্দোলনের নামে এই ভাবে রেল রাস্তা বন্ধ করা যাবে না। কোনও ভাবে নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। এতে শুধু রাজ্যের চার পাঁচটি জেলায় নয়, দুর্ভোগের শিকার হন প্রতিবেশী রাজ্যের বাসিন্দারাও।

কোনও ভাবে এই নির্দেশ অমান্য করে রেল রাস্তা বন‍্ধের চেষ্টা হলে বা কোনও আইন শৃঙ্খলা সমস্যার পরিস্থিতি হলে সামাল দেওয়ার জন্য বাহিনী রাখতে হবে রাজ্যকে, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও, বল প্রয়োগ না করে কি ভাবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে রাজ্যকে, নির্দেশ আদালতের।

কুড়মিদের আন্দোলনের জেরে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলে প্রথমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও, আদালতের নির্দেশের পর আন্দোলন তুলে নিয়েছে কুড়মিরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিষেবা স্বাভাবিক থাকবে।

সেরা শিরোনাম

বিরাট ধস, সোনার খনিতে ভয়াবহ বিপর্যয়, এক লহমায় শেষ ১৪টি প্রাণ, পরপর মত্যু
বিরাট ধস, সোনার খনিতে ভয়াবহ বিপর্যয়, এক লহমায় শেষ ১৪টি প্রাণ, পরপর মত্যু
Weather Update: আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
News Live Blog : উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
Cyclone Alert : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget