এক্সপ্লোর

Dengue Vaccines: অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন, নভেম্বরই দেশজুড়ে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল !

Vaccines For Dengue : ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গির টিকা।

কলকাতা : অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন (Dengue Vaccines) । নভেম্বর মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial)। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে হবে ক্লিনিক্যাল ট্রায়াল । সারা দেশের ২০টি কেন্দ্রে এই ট্রায়াল হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গির টিকা।

আইসিএমআর-এর সৌজন্যে রাজ্যের একমাত্র ক্লিনিক্যাল ট্রায়ল কেন্দ্র হিসাবে থাকছে বেলেঘাটার নাইসেড। এই কথা জানিয়েছেন নাইসেডের অধিকর্তা। প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড ডেঙ্গি ভ্যাকসিন তৈরির কাজ আগেই শুরু করেছিল। প্রথম এবং দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল আগেই শেষ হয়ে যায়। চলতি বছরে মার্চ-এপ্রিলে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সেই ট্রায়াল শেষ হলে বহু প্রতীক্ষিতি ডেঙ্গি ভ্যাকসিন হাতে পেত দেশবাসী। কিন্তু ভ্যাকসিনে কিছু জটিলতার কারণে সেই তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালটি পিছিয়ে যায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন আনতে হয়। সেই পরিবর্তন শেষ হয়েছে। প্রায় সাড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ডেঙ্গি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এক বছর ধরে তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে ডেঙ্গি মোকাবিলার জন্য তা পরীক্ষা করে চূড়ান্ত পর্যায়ের ছাড়পত্র পেলে তবেই এই ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য বাজারে নিয়ে আসা হবে। এখন দেখার কতটা সাফল্য পায় এই তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।

এপ্রসঙ্গে নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেন, "ডেঙ্গি ভ্যাকসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেখানে ডেঙ্গির প্রবণতা বেশি সেখানে এই ভ্যাকসিনটা কাজ করবে। সেরো পজিটিভিটি কতটা আছে তা দেখে ভ্যাকসিনটা দেওয়া হবে।"

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। সম্প্রতি স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৫৮ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭। ডেঙ্গি সংক্রমণে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। বেসরকারি মতে, রাজ্যে এখনও পর্যন্ত ৩১ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩ জনের। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
Cyclone Arnab Updates: ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget