এক্সপ্লোর

Kolkata News: 'ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তির আবেদন নয়' কেন এই নোটিস? কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব

এই ধরনের নোটিস ভবিষ্যতে না দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই বছর কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আগামীকাল বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

কলকাতা: 'উচ্চমাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তির আবেদন করা যাবে না।' লোরেটো কলেজের (Loreto College) স্নাতক স্তরে ভর্তির এহেন নোটিস ঘিরে চাঞ্চল্য। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়। কিন্তু অধ্যক্ষের তরফে কোনও যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়নি বলে সূত্রের খবর। এই ধরনের নোটিস ভবিষ্যতে না দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই বছর কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আগামীকাল বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।            

স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তিতে বিতর্ক: আপনার সন্তান কি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে? তবেই ভর্তি হতে পারবে পার্ক স্ট্রিটের লোরেটো কলেজে। বাংলা বা অন্য কোনও আঞ্চলিক মাধ্যমে পড়াশোনা করলে ভর্তির আবেদনই করা যাবে না। পার্ক স্ট্রিটের মিডলটন রোয়ের লোরেটো কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরেই সমালোচনার ঝড় উঠল। স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে লোরেটো কলেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত আবেদনকারী আঞ্চলিক মাধ্যমে পড়াশোনা করেছেন, তারা এমন কোনও কলেজে আবেদন করুন যেখানে দুটি ভাষাতেই পড়ানো হয়। দ্বাদশ শ্রেণিতে যাঁরা আঞ্চলিক মাধ্যমে পঠনপাঠন করেছেন, তাঁরা ভর্তির জন্য লোরেটো কলেজে আবেদন করতে পারবেন না।

মেধা এবং নম্বরের পরিবর্তে পঠনপাঠনের মাধ্যম কেন কলেজে ভর্তির মানদণ্ড? প্রশ্ন তোলেন শিক্ষাবিদদের একাংশ। সমালোচনার মুখে পড়ে তৎপর হয় কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। লোরেটো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সংখ্যালঘু কলেজ। আঞ্চলিক ভাষার বিষয়ে সংখ্যালঘু কলেজের কোনও নির্দিষ্ট নিয়ম রয়েছে কি? সূত্রের খবর, লোরেটো কলেজে অধ্যাপকের কাছে এনিয়ে ব্য়াখ্যা তলব করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যথার্থ ব্যাখ্যা দিতে না পারায় জানিয়ে দেওয়া হয়- এই নিয়ম রাখা যাবে না। চাপের মুখে পড়ে শেষমেশ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় লোরেটো কলেজ কর্তৃপক্ষ। তারা জানায়, কাউকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয়। তবে এবছর ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget