এক্সপ্লোর

Governor On Education System: "রাজ্যের শিক্ষার পরিবেশ দেখে রাতে ঘুম আসে না,'' তোপ রাজ্যপালের

রাজ্যপালের অভিযোগ, তাঁকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কম আমন্ত্রণ জানানো হয়। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

কলকাতা: সায়েন্স সিটির (Science City) এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। তিনি ওই অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, "রাজ্যের শিক্ষার পরিবেশ দেখে রাতে ঘুম আসে না।'' রাজ্যপালের অভিযোগ, তাঁকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কম আমন্ত্রণ জানানো হয়। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

শিক্ষার পরিবেশ নিয়ে সরব রাজ্যপাল: এদিন তিনি বলেন, "রাজ্যের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এড়িয়ে চলেন।'' একইসঙ্গে ইউনিয়ন নিয়েও সরব হয়েছেন তিনি। রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন কিছু নেই। এর আগেও শিক্ষা ব্য়বস্থা সহ রাজ্য়ের একাধিক বিষয়ে তরজায় জড়িয়েছেন রাজ্যপাল। এমনকী একাধিকবার তিনি অভিযোগ করেছেন উপাচার্যদের ডেকে পাঠানো হলেও তাঁরা দেখা করতে আসেননি। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে একাধিকবার ট্যুইট করেও সরব হয়েছেন রাজ্যপাল। গত ডিসেম্বর মাসে একেবারে সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বাকযুদ্ধে জড়ান রাজ্যপাল জগদীপ ধনকড়। 

দিনকয়েক আগে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথগ্রহণ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি হয়। শপথগ্রহণ সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরত পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, "শপথগ্রহণ করাতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজ্যপাল। এ ব্যাপারে কোনও শর্তও দিতে পারেন না তিনি।"

সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাবুল।  নিয়ম মাফিক তাঁর শপথ গ্রহণের আয়োজন করে রাজ্যই। সেই মতো প্রথমে বিধানসভার অধ্যক্ষ চিঠি দেন পরিষদীয় দফতরে। তার পর পরিষদীয় দফতর থেকে চিঠি যায় রাজভবনে। তাতে রাজ্যপালকে অনুরোধ জানানো হয় যে, হয় তিনি নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করান, নয়ত বা অন্য কাউকে সেই দায়িত্ব অর্পণ করুন। সাধারণত ওই চিঠিতে সই করে দেন রাজ্যপাল। তার পর নির্ধারিত দিনে শপথগ্রহণের দিন ঠিক হয়। কিন্তু বাবুলের শপথগ্রহণের সেই চিঠিই ধনকড় ফিরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: West Midnapore News: তালা বন্ধ ক্লাসরুম, বারান্দায় বসে পরীক্ষা ক্ষুদে পড়ুয়াদের

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget