এক্সপ্লোর

Kolkata Accident : ইকোপার্কের কাছে দুর্ঘটনা ! তিন যাত্রীকে নিয়ে বাসস্ট্যান্ডের পর ডিভাইডারে ধাক্কা চারচাকার !

গতি সামলাতে না পেরে গাড়ি ধাক্কা মারে সোজা ডিভাইডারে । তারপর যাত্রীদের নিয়েও উল্টে যায় গাড়িটি। 

জয়ন্ত পাল, কলকাতা : নিউটাউনে ফের দুর্ঘটনা। ইকোপার্কের কাছে গাড়ির ধাক্কা। শনিবার ভোরে দ্রুত গতিতে আসা একটি গাড়ি 
নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। তারপরও গতি সামলাতে না পেরে ধাক্কা মারে সোজা ডিভাইডারে । তারপর যাত্রীদের নিয়েও উল্টে যায় গাড়িটি। 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চার চাকার গাড়িটিতে তখন ৩ জন যাত্রী ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসা চলছে চালক সহ গাড়িতে থাকা ৩ জন সওয়ারিরই । তাদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। 

শনিবার ভোরে প্রথমে ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে থাকা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট থেকে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছে, গাড়িতে থাকা ৩ জনকে উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। 

মেদিনীপুরে দুর্ঘটনা 

অন্যদিকে রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুরে ঘটে গেল আরেকটি পথ দুর্ঘটনা। কাঁথির রসলপুরের রাস্তায়, পরপর ৪টি দোকান ভেঙে সোজা লাইট পোস্টে ধাক্কা মারে ১২ চাকার বালি বোঝাই ডাম্পার। পলাতক ডাম্পারের চালক। 

শুক্রবার রাত সাড়ে ৩টে নাগাদ ঘটে এই ঘটনা। রাতেই ঘটনাস্থলে আসে পেটুয়াঘাট কোস্টাল থানার পুলিশ। রাতে দোকান বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পুলিশের দাবি, রাতের অন্ধকারে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু                    

 নদিয়ার ধুবুলিয়ায় বাহাদুরপুরে, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল পিকআপ ভ্যানের চালকের। রাস্তায় দাঁড়িয়ে চলছিল পিকআপ ভ্যানের মেরামতির কাজ। সেইসময়ই পিছন থেকে ডাম্পারের ধাক্কা।

মৃতের নাম রতন মণ্ডল(৪৫)। বাড়ি পলাশিপা়ড়া থানার ঈশ্বরপুরে। এই ঘটনায় আহতের সংখ্যা আরও ৩. স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে, পলাশিপাড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাহাদুরপুরের কাছে, গাড়িতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, দাঁড় করিয়ে তা সারাচ্ছিলেন গাড়ির চালক ও অন্যান্যরা। সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়।         

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget