এক্সপ্লোর

Suvendu Adhikari: ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি, এবারও ঘটনা মারিশদায়

Car In Convoy Faces Accident In East Midnapore:ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ি। লক্ষণীয় ভাবে এবারও পূর্ব মেদিনীপুরের মারিশদাতেই ঘটনাটি ঘটে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের দুর্ঘটনার (accident) কবলে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কনভয়ে (convoy) থাকা গাড়ি (car)। লক্ষণীয় ভাবে এবারও পূর্ব মেদিনীপুরের (east midnapore) মারিশদাতেই ঘটনাটি ঘটে। লরির সঙ্গে ধাক্কায় দুমরে মুচরে যায় গাড়িটির একাংশ। 

কী হয়েছে?
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিরোধী দলনেতার কনভয় কলকাতার দিকে আসছিল। হঠাতই পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে ঘটনাটি ঘটে। কনভয়ের পিছনের গাড়িটি যখন ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল, তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। তার তীব্রতা এতটাই ছিল যে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওই গাড়িটির সামনের চাকা ভেঙে বেরিয়ে যায়। গাড়িতে কয়েক জন সিআরপিএফ জওয়ান ছিলেন বলে খবর। দুর্ঘটনার পর বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে গেলেও তার কনভয়ের জন্য আর একটি গাড়ি সেখানে পৌঁছলে স্থানীয়রা সেটি ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানজট তৈরি হয় এলাকায়। যানজট মুক্ত করতে তৎপরতা বাড়ায় প্রশাসন। লক্ষণীয় বিষয় হল, জুলাইয়ের গোড়াতেও মারিশদাতেই দুর্ঘটনার মুখে পড়েছিল বিরোধী দলনেতার কনভয়। এদিনের দুর্ঘটনাস্থল থেকে তার দূরত্ব ১ কিলোমিটার। 

কেন বার বার দুর্ঘটনা?
জুলাইয়ের গোড়াতেই শুভেন্দু অধিকারীর কনভয়ে সিআরপিএফের গাড়িতে একটি লরি ধাক্কা দেয়। যদিও তার পর লরি নিয়ে চালক পালিয়ে যান বলে খবর। সে সময় কাঁথির এসডিপিও জানিয়েছিলেন, পলাতক লরিচালকের খোঁজ চলছে। গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিল বিজেপি। পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল। কিন্তু অদ্ভুতভাবে সেই মাসেই শুভেন্দুর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি ফের দুর্ঘটনার কবলে পড়ে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কালিকাপুরের কাছে। ওই ঘটনায় পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লেগেছিল বলে খবর। তাতে পুলিশের গাড়িটির লুকিং গ্লাস ভেঙে যায়। দুর্ঘটনার পরই দাঁড়িয়ে গিয়েছিল শুভেন্দুর কনভয়। লরির চালককে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁকে গ্রেফতারও করে পুলিশ। এবার আবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে কেন বার বার দুর্ঘটনার কবলে পড়ছে বিধায়কের কনভয়ের গাড়ি? বিশেষত এদিন মারিশদায় যেখানে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে আগের দুর্ঘটনাস্থলের দূরত্ব মোটে ১ কিলোমিটার।
প্রকাশ্যে না হলেও কিছু প্রশ্ন উঠছেই। 

আরও পড়ুন:'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget