এক্সপ্লোর

Cattle Smuggling Case: গরুকে বাছুর দেখিয়ে নিলাম, গরুপ্রতি মিলত ৫০০ টাকা, সঙ্গে উপরি ১০%, গরুপাচারে এবার CBI নজরে শুল্ক আধিকারিকরা

CBI: গরুপাচার মামলায় এ বার গোয়েন্দাদের নজরে আরও এক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

প্রকাশ সিন্হা, কলকাতা: গরুপাচার (Cattle Smuggling Case) মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের (Customs) জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, গত তিন দিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও দুই কাস্টমস অফিসারকে তলব করেছে CBI। কেন্দ্রীয় সংস্থার দাবি, গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ মিলেছে। তাঁদের যোগসাজশেই বাংলাদেশে গরু পাচার হত। 

শুল্ক দফতরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল CBI

গরুপাচার মামলায় এ বার গোয়েন্দাদের নজরে আরও এক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। BSF-এর পর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ শুল্ক দফতরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল CBI।

গরুপাচারকাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এবং অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি, গরু ব্যবসায়ী এনামুল হক এবং  বিএসএফ কমাডান্ট সতীশ কুমার। চার্জশিটে CBI যদিও আগেই দাবি করে যে, গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ মিলেছে।

আরও পড়ুন: Kolkata News: ‘আমি পারিনি, আজ আমি অক্ষম, ক্ষমাপ্রার্থী’, নিজে গিয়েও ভর্তি করাতে পারেননি, রোগীর মৃত্যুতে হতাশ মদন

CBI-এর একটি সূত্র মারফত জানা গিয়েছে, গরুপাচারের টাকা সরাসরি পৌঁছে যেত এই আধিকারিকদের কাছে। তাঁদের যোগসাজশেই ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত। গোয়েন্দাদের দাবি, কিছু গরুকে বাছুর দেখিয়ে বাজেয়াপ্ত করে, তড়িঘড়ি তা নিলাম করে দেওয়ার ব্যবস্থা করতেন শুল্ক দফতরের আধিকারিকদের একাংশ। এর জন্য গরু পিছু ওই আধিকারিকদের ৫০০ টাকা করে দিতেন এনামুল হক। এমনকি, নিলাম ওঠা গরুর দামের ১০ শতাংশ টাকা যেত তাঁদের কাছে।

আরও পড়ুন: Jamai Sasthi 2023 : শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন এই আধিকারিকরা

সূত্রের খবর, গত তিনদিনে শুল্ক দফতরের দু'জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।আগামী সপ্তাহে আরও দুই কাস্টমস অফিসারকে তলব করেছে CBI. সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন এই আধিকারিকরা। তদন্তকারীরা মূলত জানতে চান,
কাদের নির্দেশে গরুপাচারকারীদের মদত দিতেন তাঁরা? গরু পিছু কত টাকা নেওয়া হত? কোন কোন পাচারকারীর সঙ্গে যোগ ছিল তাঁদের?

এর আগে কয়লাপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় বাহিনী CISF-এর ইন্সপেক্টর এবং কেন্দ্রীয় সংস্থা ECL-এর প্রাক্তন ডিরেক্টর। গরুপাচারে কোটি কোটি টাকা লেনদেনে অনেক বড় মাথা যুক্ত ছিলেন বলে সন্দেহ গোয়েন্দাদের।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget