এক্সপ্লোর

Jamai Sasthi 2023 : শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

জামাইয়ের মঙ্গলকামনাায় এই ষষ্ঠীপালনের সঙ্গে যেমন জামাইয়ের মঙ্গলের বিষয়টি জুড়ে আছে, তেমনই আছে আরেকটি কারণ।

কলকাতা : লোকদেবী মা ষষ্ঠী। বৈদিক শাস্ত্রে  মা ষষ্ঠীর উল্লেখ নেই বটে, কিন্তু বাংলার মানুষের ঘরে ঘরে প্রায় নিত্য পূজিত তিনি। মানুষের বিশ্বাস, ষষ্ঠীর কৃপায় সন্তানের মঙ্গল হয়। বিভিন্ন ষষ্ঠী পালন করা হয় বিভিন্ন উদ্দেশ্যে। বিভিন্ন মাসে, ‘ষষ্ঠীর থানে’ পুজো দেন মায়েরা। তাঁর কৃপায় নাকি সন্তান আসে কোলে। সন্তানরা সুস্থভাবে বড় হয়। বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন, তাই জামাইয়ের মঙ্গলকামনাতেও পালিত হয় একটি ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পালন করা হয় জামাইয়ের জন্য । জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী। 

 এই ব্রতর প্রচলন কীভাবে 

ধারণা, মঙ্গলকাব্যের যুগ থেকেই বাংলায় বিভিন্ন লোকদেবীর পুজো শুরু। সারা বছর আরও বেশ কিছু ষষ্ঠী তিথি পালিত হয়। কিন্তু জামাইয়ের মঙ্গলকামনাায় এই ষষ্ঠীপালনের সঙ্গে যেমন জামাইয়ের মঙ্গলের বিষয়টি জুড়ে আছে, তেমনই আছে আরেকটি কারণ। মনে করা হয়, তৎকালীন সমাজব্যবস্থায় মেয়েরা একবার শ্বশুরবাড়ি চলে গেলে , তেমন করে আর বাপের বাড়ি আসা হত না। তাই জামাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর মাধ্যমে মেয়ের সঙ্গে সাক্ষাৎ সারতেন বাবা-মায়েরা। আর সেই সুযোগে মেয়েদের বাপের বাড়ি আসাও হত বটে। পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককেও সুদৃঢ় হত এই আচারের মাধ্যমে।   কন্যার সন্তান হওয়ার কামনাও করা হত। 

 জামাই আদরের রীতি

ষষ্ঠীর কোনও মূর্তি হয় না। লোকদেবী ষষ্ঠীর প্রতীক গাছে নিবেদন করা হয় পুজো।  জৈষ্ঠ্য মাসে বাংলার গাছগাছালি আম, জাম, লিচু, কাঁঠালে ভরে ওঠে ৷ তাই শাশুড়িরা ষষ্ঠীর দিন জামাইকে এই ফলের থালা সাজিয়ে দেন ৷  জামাইয়ের  কপালে মঙ্গলকারী দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন।  জামাইয়ের দীর্ঘায়ু কামনায় মা ষষ্ঠীর তেল-হলুদের ফোঁটাও দেন। তেল-হলুদে ডুবিয়ে সুতো কবজিতে বেঁধে দেন শাশুড়ি-মা ৷ জামাইকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে। সেই সঙ্গে জামাইও শাশুড়িকে প্রণামী বস্ত্র দেন। জামাইকে আদরে খাওয়ান শাশড়িরা। এই সময়ে জামাইকে হাত পাখা দিয়ে পাখা দেওয়ার প্রথাও রয়েছে। 

জামাইষষ্ঠীই ছিল মেয়েকে দেখার একটি উপায়

আগেকার দিনে একটা রীতি ছিল যখন,  মেয়েদের  সন্তান হওয়ার আগে অবধি বাপের বাড়ি আসতে দেওয়া হত না। এছাড়া মেয়েরা গর্ভধারণ করলেও আসতে পারতেন না। আগেকার দিনে পরের পর সন্তান জন্মানো ও শিশুমৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটত প্রায়শই। তাই মেয়েরা আসতে পারতেন না। এই জামাইষষ্ঠীই ছিল মেয়েকে দেখার একটি উপায়। যখন জামাইকে নেমন্তন্ন করতে মা-বাবা যেতেন মেয়ের শ্বশুরবাড়ি আর মেয়েও আসতেন বাপেরবাড়ি। 

জামাই ষষ্ঠীর ব্রতকথা 

অন্যান্য ষষ্ঠীর মতো জামাই ষষ্ঠীরও আছে একটি ব্রতকথা। তার গল্পটা কিছুটা এরকম। এক বাড়িতে দুটি বউ ছিল ৷ ছোট বউয়ের নাকি খাওয়া দাওয়ার প্রতি লোভ ছিল একটু বেশি ৷ বিশেষত  মাছের প্রতি তার খুব ভালবাসাা ছিল। আর সে যুগে বউদের পাতে মাছ-মিষ্টি আর জুটত কই ! তাই সে ভাল খাবার সরিয়ে রাখত চোখের আড়ালে।  ভাল খাবার রান্না হলেই খেয়ে নিত লুকিয়ে লুকিয়ে । আর দোষ চাপাত এক বিড়ালের উপর। আর বিড়াল মা ষষ্ঠীর বাহন ৷ তাই এই মিথ্যে অভিযোগ শুনে মা ষষ্ঠী যেতেন রেগে।  এরপর  ছোট বউয়ের  সন্তান হওয়ার পর মা ষষ্ঠীর কোপে সে মারা যায়। একের পর এক সন্তান আসত কোল জুড়ে। আর মারা যেত। তারপর একদিন ছোট বউয়ের কপালে জুটল অলক্ষণা বদনাম। বাড়ি থেকে জুটল ঘাড়ধাক্কা। বউ গেল অরণ্যে। সেখানে বসে বসে কাঁদতে লাগল  সে ৷ শেষে মা ষষ্ঠীর দয়া হয়। তিনি বৃদ্ধার বেশে তার কাছে এসে জানতে চাইলেন কী ঘটেছে। সব শুনে তিনি  জ্যৈষ্ঠে অরণ্য ষষ্ঠী পালনের পরামর্শ দিলেন। ছোটবউ এরপর  ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে। ফিরে পায় মরা ছেলে মেয়েদেরও। এটাই জামাইষষ্ঠীর ব্রতকথা। এই ষষ্ঠীকে অরণ্যষষ্ঠীও বলা হয়। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget