এক্সপ্লোর

Cow Smuggling Case: বীরভূমে এনামুলের নামে বিপুল জমির হদিশ, পিছনে কি প্রভাবশালী যোগ?

Birbhum: এত সম্পত্তি বাজারদরের থেকে কম দামে কিনতে কেউ কি সাহায্য করেছে? উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


আবির দত্ত, বীরভূম: গরু পাচার মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অন্যতম অভিযুক্ত এনামুল হক। এবার তাঁর নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলল বীরভূমে (Birbhum)। তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ জমিও। সিবিআই সূত্রে দাবি, ২০১৭ সালে বাজারদরের থেকে কম দামে কেনা হয়েছিল জমিগুলি। এই সম্পত্তি বাজারদরের থেকে কম দামে কিনতে কেউ কি সাহায্য করেছে? অনুব্রত মণ্ডল সাহায্য করেছিলেন? তদন্তে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

গরুপাচার মামলায় এখন বেশ কয়েকটি নাম ঘুরপাক খাচ্ছে। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), এনামুল হক, আব্দুল লতিফ, সায়গল হোসেন। গরুপাচার মামলায় আপাতত জেলবন্দি অনুব্রত মণ্ডল। গরু পাচার চক্রের কিংপিন এবং অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হককে আগেই গ্রেফতার করেছে সিবিআই। এখন এনামুল তিহার জেলে বন্দি। এবার বীরভূমে এনামুল হকের সম্পত্তির খোঁজে গিয়ে অনুব্রত-র অনুষঙ্গ খুঁজে পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বীরভূমে এনামুল হকের নামে বেশ কিছু জমির সন্ধান মিলেছে। ওই জমিগুলি ২০১৭ সালে বাজারদরের থেকে কম দামে কেনা হয়েছিল বলে দাবি। অনুব্রত মণ্ডলের সহায়তায় এনামুল কম দামে জমি পেয়েছিলেন, কি না, খতিয়ে দেখছে সিবিআই।

কোথায় কত সম্পত্তি:
সিবিআই (CBI) সূত্রে দাবি, বোলপুরের সুরুল মৌজায়, এনামুলের নামে প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে ২ বিঘা ২ কাটা জমি রয়েছে এনামুলের হকের স্ত্রী রাশিদা বিবির নামে। এছাড়া, আরও ১২ কাঠা জমির হদিশ পাওয়া গিয়েছে। সেটি রয়েছে মাসুদা খাতুনের নামে। এই মাসুদা খাতুন এনামুল হকের মেয়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশেরও দাবি, এই জমি এনামুলের। সুরুলে একটি মার্বেলের দোকানের পিছনের একটি জমিও নাকি এনামুলের। স্থানীয়দের একাংশের দাবি তেমনটাই। সেখানে অবশ্য উঠে এসেছে আরও একটি নাম। সিবিআই সূত্রে দাবি, এই জমির অংশীদার গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত আব্দুল লতিফ। 

এই সব জমিই নাকি তৎকালীন বাজারমূল্যের চেয়ে কম দামে কেনা হয়েছিল। কীভাবে এত জমি বাজারের চেয়ে কম দামে এনামুলের হাতে এল তারই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের খবর, এই সমস্ত তথ্য আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন: তরুণীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল টিটাগড়, অভিযোগকারিণীর সঙ্গে কথা তৃণমূল নেতৃত্বের

সেরা শিরোনাম

Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
BJP News: বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?

ভিডিও

TMC News:
TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget