এক্সপ্লোর

Partha Chatterjee: ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের, আজই নিজাম প্যালেসের হাজিরার নির্দেশ

Partha Chatterjee: ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। এর আগে হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদার, কলকাতা: SSC দুর্নীতি মামলায় আজ দ্বিতীয় বার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করেছে সিবিআই (CBI)। সকাল ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তার আগে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা। সিবিআইয়ের তলবে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার। SSC দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের: সূ্ত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সিবিআই দফতরে হাজিরা দেবেন। এর আগেই সিবিআইয়ের তরফে বলা হয়েছিল বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তারা খুঁজছে। সেই কারণেই ফের ডেকে পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে উল্লেখ করা ছিল, ৫ সদস্যের যে উপদেষ্টা কমিটি রয়েছে সেই কমিটিতে অনুমোদন দেন পার্থ চট্টোপাধ্যায়। সরকারের আদৌ সায় ছিল কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। থরকালী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠরা ওই কমিটিতে ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় কিছু জানতেন না, এই যুক্তি কতটা গ্রহণযোগ্য তা নিয়েও সংশয় প্রকাশ করা হয় রঞ্জিত কুমার বাগের রিপোর্টে। 

SSC-তে নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় CBI জিজ্ঞাসাবাদের মুখে গত সপ্তাহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CBI’এর অফিসাররা।  সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং SSC’র উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মামলায় আজ ফের তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। 

অন্যদিকে এবার সিবিআই (CBI) নজরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরেশ অধিকারী (Paresh Adhikari) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আয়কর সংক্রান্ত (Income Tax) নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের (Pan Card) নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই। 

আরও পড়ুন: Bengal SSC scam: 'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget