এক্সপ্লোর

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা প্রশ্ন শান্তনুর, CID-CBI এতদিন কী করছিল, পাল্টা সুজন

'পুরো বিষয়টিই বিচারাধীন, তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত চলছে, ওঁরা অভিযোগ করছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে হবে।

কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী (CBI) সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ শান্তনু সেনের। সিআইডি সিবিআই এতদিন কী করছিল, পাল্টা সুজন চক্রবর্তী। হুমকি দিয়ে লুঠের সাম্রাজ্য অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। আক্রমণে বিজেপি (BJP)। এদিন শান্তনু সেন (Santanu Sen) বলেন, 'পুরো বিষয়টিই বিচারাধীন, তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত চলছে, ওঁরা অভিযোগ করছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে হবে। আমাদের বার্তা তো খুব পরিষ্কার, আমরা বিচারবিভাগীয় তদন্তের ওপর, আইন ব্যবস্থার ওপর আস্থাশীল কিন্তু তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে।'

নিয়োগ-দুর্নীতি থেকে গরু পাচার (Cow Smuggling)। দুই ক্ষেত্রেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর দুই ক্ষেত্রেই তদন্তে হদিশ মিলেছে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ির। দুর্নীতির টাকার সঙ্গে কি এই দামি গাড়ির যোগ রয়েছে? তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে ও স্ত্রীর নামে থাকা, ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে পাঁচ-পাঁচটি গাড়ি।যার মধ্যে ৩টি গাড়ির মালিকানা রয়েছে অন্যের নামে। রাইস মিলে কেন রাখা ছিল অন্যদের গাড়ি? এই গাড়িতেই করেই কেন কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল? এ নিয়েই তুঙ্গে বিতর্ক। তরজা শুরু হয়েছে রাজমনৈতিক মহলেও।

তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পাইয়ে দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল।  টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দেওয়া হয়েছিল বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) সভাপতিকে। টাকা দেওয়া হয়েছে সায়গল হোসেনকেও। বিস্ফোরক দাবি করেছেন দুই ব্যবসায়ী। 

ভোলে ব্যোম রাইস মিলের অন্যতম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়ির এক গৃহকর্মী! চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রে। এমনকি মণ্ডল পরিবারের নামে থাকা দুটি কোম্পানির ঠিকানা ভোলে ব্যোম রাইস মিল হলেও, সেখানে মিলল না সেই সংক্রান্ত কোনও নথি! তাহলে কি ভুয়ো কোম্পানি তৈরি করে কালো টাকা সাদা করার চেষ্টা হচ্ছিল, উঠছে প্রশ্ন। 

বোলপুরে মণ্ডল পরিবারের ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ল CBI। ৪০ মিনিট ধরে বাইরেই বসে রইলেন অফিসাররা। পরে ভিতরে ঢুকে প্রায় ছ’ঘণ্টা তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর, দুটি আলমারি ভেঙে উদ্ধার করা হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুন: Maniktala: ছাত্রীর রহস্যমৃত্যু, 'ভাল মেয়ে হতে পারলাম না' লেখা সুইসাইড নোট উদ্ধার, তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget