এক্সপ্লোর

Maniktala: ছাত্রীর রহস্যমৃত্যু, 'ভাল মেয়ে হতে পারলাম না' লেখা সুইসাইড নোট উদ্ধার, তদন্তে পুলিশ

Unnatural Death: মৃত নবম শ্রেণির ছাত্রীর বয়স ১৬। মানিকতলার যে বাড়িতে দেহ মিলেছে সেখানে সে থাকত মা-বাবার সঙ্গে। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয়, মেয়েকে একা বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন মা-বাবা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মানিকতলায় (Maniktala) নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু (unnatural death)। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। 'ভাল মেয়ে হতে পারলাম না, তাই চলে গেলাম...' সুইসাইড নোটে (Suicide note) উল্লেখ বলে পুলিশ সূত্রে খবর। কী এমন ঘটল যে ১৬ বছরেই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল নবম শ্রেণির স্কুল ছাত্রী? উত্তর খুঁজছে পুলিশ (police)।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মানিকতলায়

'ভাল মেয়ে হতে পারলাম না, তাই চলে গেলাম...'। মানিকতলায়, নবম শ্রেণির ছাত্রীর (class 9 student) অস্বাভাবিক মৃত্যু। বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে এমনই কথা লেখা এক সুইসাইড নোট। 

মৃত নবম শ্রেণির ছাত্রীর বয়স ১৬। মানিকতলার যে বাড়িতে দেহ মিলেছে সেখানে সে থাকত মা-বাবার সঙ্গে। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয়, মেয়েকে একা বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন মা-বাবা। রাত ৮ টা নাগাদ, কিশোরীর খোঁজ করতে বাড়িতে আসেন তাঁর এক আত্মীয়। আত্মীয়দের দাবি, অনেক ডাকাডাকিতেও যখন সে দরজা খুলছিল না, তখন দরজা ভাঙা হয়। ভিতরে ঢুকে তাঁরা দেখেন, ঘরের মধ্যে, তার ঝুলন্ত দেহ। ফ্যান থেকে ঝুলতে দেখা যায় তাকে। মৃতার আত্মীয়ের কথায়, 'কার মনের মধ্যে কী আছে না আছে, কেউ বলতে পারে না।'

তবে কি পড়াশোনা নিয়ে চাপ ছিল? মৃতার আত্মীয়ের কথায়, 'না। না। এসব কিচ্ছু ছিল না।' ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তার ব্যবহারের সামগ্রী, বইখাতা, দেওয়ালে গিটার, ঘরের মধ্যে ঘুরঘুর করছে কিশোরীর পোষা বিড়ালটিও। মনিবকে হারিয়ে পোষ্যও আজ একেবারে চুপ করে বসে আছে। একা। সবই রয়েছে আগের মতো। নেই শুধু প্রাণবন্ত মেয়েটা।

আরও পড়ুন: Kunal Ghosh: 'কেষ্টকাকুই আমার মুখ্যমন্ত্রী', অনুব্রত-অনুপমের ফেলে আসা দিনের কথায় কুণাল ঘোষ

কিন্তু কী এমন ঘটল যে ১৬ বছরেই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল নবম শ্রেণির স্কুল ছাত্রী? সুইসাইড নোটে বলা হয়েছে, 'ভাল মেয়ে হতে না পারায় এই সিদ্ধান্ত...'। কোন ভাল হওয়ার কথা বলতে চেয়েছে ছাত্রীটি? তবে কি অবসাদের শিকার হয়েছিল সে? মৃত্যুর কারণ নিয়ে পরতে পরতে রয়েছে ধোঁয়াশা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। 

সেরা শিরোনাম

News Live Updates: নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget