এক্সপ্লোর

Municipal Recruitment Corruption: পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এবার OMR শিটের সন্ধানে CBI

Recruitment Scam Case: এর আগে একযোগে রাজ্যের ১৪টি পুরসভায় অভিযান চালায় সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় এবার ওএমআর শিটের (OMR Sheet) সন্ধানে সিবিআই (CBI) । সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে ওএমআর শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সিবিআই। ২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিট কোথায় রয়েছে জানতে চায় সিবিআই। এর আগে একযোগে রাজ্যের ১৪টি পুরসভায় অভিযান চালায় সিবিআই। প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওই পরীক্ষার ওএমআর শিটগুলি রাখা হয়েছে নাকি সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সিবিআই। এর আগে ওএমআর শিটে একাধিক গন্ডগোলের অভিযোগ ছিল।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার OMR শিটের খোঁজে নামল সিবিআই। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে OMR শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভায় নিয়োগেও যে দুর্নীতির জাল ছড়িয়েছিল, সেই তথ্য প্রথম ফাঁস হয়, প্রোমোটার অয়ন শীলের অফিসে ইডির তল্লাশি অভিযানের পরে। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে হদিশ মেলে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির। ইডি সূত্রে জানা যায়, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। যার মধ্যে অনেকগুলি OMR শিট ফাঁকা ছিল।
এরপর, গত ৭ জুন। পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের শিকড়ে পৌঁছতে, দক্ষিণবঙ্গের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, যে ১৪টি পুরসভায় অভিযান চালানো হয়, সেখান থেকে প্রায় ১৮-২০ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর মধ্যে ৪টি পুরসভার নথির সঙ্গে প্রায় এক হাজার OMR শিট মিলেছে। 

সিবিআইয়ের দাবি, ২০১৪-র পর থেকে বিভিন্ন পদে যে নিয়োগ হয়েছে তার OMR শিটের কপি রয়েছে এই ৪টি পুরসভার নথিতে। সূত্রের খবর, ইতিমধ্যেই অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে এসেছে। আর এবার পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে, ২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে, তার OMR শিট কোথায় রয়েছে জানতে চেয়েছে সিবিআই। 

স্কুল নিয়োগ দুর্নীতিতে OMR শিট কারচুপির ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছিল। তদন্তকারীরা জানতে চান, স্কুলে নিয়োগে দুর্নীতির মতো পুরসভার নিয়োগেও OMR শিটে কোনও কারচুপি হয়েছে কি না?

আরও পড়ুন: ফের ভাঙড়ে গুলি! জখম পরাজিত TMC প্রার্থী, অভিযুক্ত ISF

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget