এক্সপ্লোর

Panchayat Poll Violence: ফের ভাঙড়ে গুলি! জখম পরাজিত TMC প্রার্থী, অভিযুক্ত ISF

Panchayat Elections 2023:পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ভয়ের ভাঙড়ে ভোট-সন্ত্রাসে এ পর্যন্ত ৭ জনের মৃ্ত্যু হয়েছে।


হিন্দোল দে, ভাঙড়: ভয়ের ভাঙড়ে ফের গুলি (Panchayat Poll Violence), বোমাবাজি। গুলিতে জখম চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের (Panchayat Election) পরাজিত তৃণমূল প্রার্থী (TMC) হাতেম মোল্লা। অভিযোগের তির আইএসএফের (ISF) দিকে। তৃণমূল প্রার্থীর কানের পাশে গুলি লেগেছে বলে তাঁর পরিবারের দাবি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, 
সন্ধেবেলায় তিনি একটি কাজে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পরে তাঁকে ঘিরে ধরেন আইএসএফ-এর বেশ কয়েকজন, তখনই তাঁর দিকে গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর মাথা ছুঁয়ে বেরিয়ে যায় গুলিটি। গতকাল রাতে চালতাবেড়িয়ার পানাপুকুর এলাকায় পরাজিত তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ঘটকপুকুরের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।

ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার দাবি, হামলার নেপথ্যে শুধু আইএসএফ নয়, বিজেপিরও হাত রয়েছে। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক। পুলিশ সক্রিয় নয়, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ভাঙড়ে কীভাবে বোমা-গুলি চলছে, প্রশ্ন সওকতের। আইএসএফ বা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এর আগে গত ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এই চালতাবেড়িয়াতেই তৃণমূল কর্মী রাজু নস্করকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ভয়ের ভাঙড়ে ভোট-সন্ত্রাসে এ পর্যন্ত ৭ জনের মৃ্ত্যু হয়েছে।

পরিবারের দাবি তৃণমূল প্রার্থীর কানের পাশে গুলি লেগেছে। ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে গুলি -বোমা চলছে? প্রশ্ন সওকত মোল্লার। সওকত মোল্লার অভিযোগ, 'বারবার প্রশাসনের কাছে অনুরোধ করেছি। কোনও রং না দেখে ভাঙড়ে চিরুনি তল্লাশি চালানো হোক। যে দলই হোক, এই কাজে যুক্ত থাকলে তার বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ওইরকম ঘটনার পরে এখনও এমন ঘটনা চলছে। আমাদের দুর্ভাগ্য। একটা অংশের নিষ্ক্রিয়তার জন্য এমন ঘটছে। পুলিশ আরও একটু সক্রিয় হলে এমন হতো না। আইএসএফ-এর দুষ্কৃতীরা করেছে। ইচ্ছে করে এমন করছে যাতে ভাঙড় সহ গোটা বাংলায় এমন পরিস্থিতি তৈরি করা যায় যাতে বাংলায় ৩৫৫ জারি করা যায়। শুভেন্দুর হাত শক্ত করতে এমন করছে।' ভাঙড়ের ঘটনায় বিজেপিও নিশানা করেছেন সওকত মোল্লা।

বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, 'নিজেদের কুকর্ম ঢাকতে বিজেপির উপর দোষ চাপালে তো হবে না। ওখানে তৃণমূল হামলা চালাচ্ছে। আইএসএফ-এর কর্মীদের মারছে। তারই পাল্টা আইএসএফ-ও করছে। এর সঙ্গে তো বিজেপির কোনও লেনাদেনা নেই।'

আরও পড়ুন: এক আসনে ২ জন জয়ী প্রার্থী! শংসাপত্র 'বিভ্রাট' ঘিরে উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget