এক্সপ্লোর

Champions Trophy: ভারতের জয়ে বাজি ফাটাতে গিয়ে বিপত্তি! আগুন লেগে পুড়ে ছারখার মার্কেটের একাধিক দোকান

স্থানীয় সূত্রে খবর, দুবাইয়ের ময়দানে নিউজিল্যান্ডকে বধ করতেই গোটা দেশের সাথে মালদাতেও বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতেন ক্রীড়াপ্রেমীরা।

করুণাময় সিংহ, মালদা: ভারতের জয়ের পর বাজি-পটকা ফাটাতে গিয়ে বিপত্তি। রাতে মালদার ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। ৩টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি-পটকা ফাটানোর সময় ফুলকি থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের। 

দুবাইতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আইসিসি চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত ব্রিগেডের জয়। বাজি ফাটিয়ে আনন্দ উল্লাস ক্রীড়া প্রেমীদের। আর এই বাজির আগুনেই আগুন লেগেছে হকার্স মার্কেটে। মালদার ইংলিশ বাজার পৌরসভার ফোয়ারা মোড় এলাকার ঘটনা। 

স্থানীয় সূত্রে খবর, দুবাইয়ের ময়দানে নিউজিল্যান্ডকে বধ করতেই গোটা দেশের সাথে মালদাতেও বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতেন ক্রীড়াপ্রেমীরা। মালদা শহরের ফোয়ারা মোড়ে রাতভর ফাটানো হয় অসংখ্য বাজি। আর সেই আগুন থেকেই এই অগ্নিকাণ্ড বলে জানা গেছে। তবে যদিও সঠিক সময়ে দমকল আসায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। জানা গেছে দুই থেকে তিনটি দোকানে আগুন লাগে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলেই খবর। 

উল্লেখ্য, দুবাইতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আইসিসি চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত ব্রিগেডের জয়। ২৫ বছর পরে রোহিতের ব্যাটে বদলা। ৭ উইকেটে ২৫১ রান নিউজিল্যান্ডের। ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ী টিম ইন্ডিয়া। এই জয় অবশ্য ভারতের জন্য সহজ ছিল না। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টেনার। শুরুটা খুব একটা খারাপ হয়নি কিউয়িদের। কিন্তু মিডল অর্ডারে ধস নামে। চার নম্বরে নামতে আসা ড্যারেল মিচেল ১০১ বলে ৬৩ রান তুলে দলকে লড়াইয়ের জায়গায় ফেরান। এছাড়া ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন ব্রেসওয়েলও। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে থামে নিউজিল্যান্ডের দৌড়। ভারতের বরুণ চক্রবর্তী ও কূলদীপ যাদব দু’টি করে উইকেট নিয়েছেন। এছাড়া সামি ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।   

২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তোলে রোহিত শর্মা ও শুভমান গিল জুটি। শুভমান ৩১ রানে আউট হয়ে যাওয়ার পরে নামেন বিরাট। কিন্তু ভক্তদের হতাশ করে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তখন দলের রান ১০৬। তার ঠিক কিছুক্ষণ পরে ৭৬ রান করে আউট হন অধিনায়ক। স্কোর বোর্ডে তখন ১২২। এর পরে ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। শ্রেয়স ৬২ বলে ৪৮ রান করেন। এক ওভার বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে জয় পকেটে পুরে নেয় ভারত। পায় চ্যাম্পিয়নের তকমাও।


 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget