এক্সপ্লোর

Corporation News : চন্দননগর কর্পোরেশনের ৩০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! পালাবদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড

পালাবদলের পরই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেল। লাগাতার ইস্তফায় পুরভোট অবধিও বোর্ড ধরে রাখতে পারল না তৃণমূল। 


সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি :  পুরসভায় পুরসভায় তৃণমূলের ভাঙন লেগেই আছে।  ক্রমশ তীব্র আকার ধারণ করছে তৃণমূলের পুর-সঙ্কট। এবার পদত্যাগ করলেন চন্দননগর পুরসভার মেয়র-সহ ২৪ জন তৃণমূল কাউন্সিলর। ভেঙে গেল পুরসভার বোর্ড । চন্দননগরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের পরাজয়ের পরেই 'টালমাটাল' পরিস্থিতি এক্কেবারে প্রকাশ্যে। 

 পালাবদলের পরই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেল

চন্দননগরে ৩৩টি ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পুরসভায় ৩১ জন তৃণমূল কাউন্সিলর ছিলেন। গতকাল সকালে এর মধ্য়ে ৬ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দেন। পরে রাতে মেয়র-সহ ২৪ জন তৃণমূল কাউন্সিলর পদত্য়াগ করলেন। এদিকে আগেই পুরসভার ডেপুটি মেয়র ও কাউন্সিলর মুন্না আগরওয়াল পদত্য়াগ করেছেন। ফলে পালাবদলের পরই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেল। লাগাতার ইস্তফায় পুরভোট অবধিও বোর্ড ধরে রাখতে পারল না তৃণমূল। 

এই বিষয়ে বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, তৃণমূলের যারা ভিতরে থেকেছে, 'তাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথায় ভাবনা এসেছে, যে এই দলটা আর করা যায় না ... মানুষ সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে। সেই জন্য হয়তো তারা পদত্যাগ করছে।'

ভদ্রেশ্বর পুরসভায় টালমাটাল অবস্থা 

অন্যদিকে, বৃহস্পতিবার হুগলির তৃণমূল পরিচালিত ভদ্রেশ্বর পুরসভায় চেয়ারম্যান-সহ ৮ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দেন। আর পরের দিন শুক্রবার, ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেফতার করে পুলিশ।  চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত এই ফিরোজ খান। তাঁর বিরুদ্ধে, এলাকায় অশান্তি করা, পুরসভায় ঝামেলা করার মতো একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও, পুরসভা সূত্রে দাবি। যা নিয়ে ভদ্রেশ্বরে থানায় অভিযোগ দায়ের করেন পুরসভারই এগজিকিউটিভ অফিসার। তার ভিত্তিতেই এদিন ভাইস চেয়ারম্যানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। 

নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান গ্রেফতার 

নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আর গতকাল আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল জুতো এবং জলের বোতল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বিমানকৃষ্ণের বাড়ির পাশের এই ক্লাব ঘরে ত্রাণ সামগ্রী লুকোনো রয়েছে। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget