এক্সপ্লোর

El Nino : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

জুন মাস থেকেই দুর্বল অবস্থায় এল নিনোর প্রভাব শুরু হতে পারে। জুলাই-আগস্টে তা মাঝারি শক্তি অর্জন করবে এবং সেপ্টেম্বর নাগাদ পূর্ণ শক্তিতে পৌঁছে ভারতের আবহাওয়ায় বড় প্রভাব ফেলবে।

কলকাতা : প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গ। কিন্তু বর্ষা নিয়ে এবার খুব একটা আশাব্যাঞ্জক বার্তা দিচ্ছে না আবহাওয়া দফতর। বরং গত কয়েক বছরের মধ্যে সবথেকে কম বৃষ্টি হতে পারে এই বছর। কারণ ‘এল নিনো’। কারও কারও কথায় সুপার ‘এল নিনো’। চলতি বছরের বর্ষায় ‘এল নিনো’ প্রভাব নিশ্চিত ! এমনটা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন IMD-র ডিরেক্টর জেনারেল ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। তাঁর আশঙ্কা, এর জেরে গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি দেখতে পারে ভারত। India Today কে দেওয়া এক  সাক্ষাৎকারে IMD প্রধান জানিয়েছেন, জুন মাস থেকেই দুর্বল অবস্থায় এল নিনোর প্রভাব শুরু হতে পারে। জুলাই-আগস্টে তা মাঝারি শক্তি অর্জন করবে এবং সেপ্টেম্বর নাগাদ পূর্ণ শক্তিতে পৌঁছে ভারতের আবহাওয়ায় বড় প্রভাব ফেলবে।

কী এই এল নিনো? কেন এত উদ্বেগ?

এল নিনো হল প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) জলের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি। এই উষ্ণতা এশিয়ার আবহাওয়ার স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। বিশেষ করে ভারতের বর্ষা, তাপপ্রবাহ, কৃষি এবং জলসম্পদের উপর এর সরাসরি প্রভাব পড়ে। আবহাবিদদের মতে, এল নিনো সক্রিয় হলে সাধারণত ভারতে বর্ষার বৃষ্টিপাত কমে যায়। একই সঙ্গে বাড়ে তাপপ্রবাহের আশঙ্কাও। ফলে কৃষিক্ষেত্র, পানীয় জলের জোগান এবং বিদ্যুতের চাহিদায় চাপ তৈরি হয়।

জুনেই শুরু, সেপ্টেম্বরেই সবচেয়ে বড় প্রভাব

ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুন মাসে এল নিনো দুর্বল অবস্থায় তৈরি হলেও জুলাই এবং অগাস্টে তার প্রভাব আরও বাড়বে। সেপ্টেম্বর মাসে এল নিনো পুরোপুরি সক্রিয় হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে IMD ইতিমধ্যেই জানিয়েছে, এ বছরের মনসুনে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

NASA-র স্যাটেলাইটেও ধরা পড়েছে বড় সংকেত

উদ্বেগ আরও বাড়িয়েছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলির পূর্বাভাস। অস্ট্রেলিয়ার Bureau of Meteorology (BOM) জানিয়েছে, জুন থেকেই এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে চিনের National Climate Centre-ও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের উষ্ণতা ইতিমধ্যেই এল নিনো পর্যায়ে পৌঁছেছে এবং আগামী মাসগুলিতে তা আরও শক্তিশালী হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে NASA-র স্যাটেলাইট পর্যবেক্ষণ থেকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের নিচে বিশাল উষ্ণ জলের স্তর তৈরি হচ্ছে। এই ‘subsurface heat reservoir’-কেই এল নিনো তৈরির অন্যতম প্রধান সংকেত হিসেবে দেখা হয়।

ভারতের জন্য কতটা বিপজ্জনক?

ভারতে এল নিনোর প্রভাব সবচেয়ে বেশি পড়ে বর্ষার উপর। এর ফলে -

  • কমে যেতে পারে মৌসুমি বৃষ্টিপাত
  • বাড়তে পারে তাপপ্রবাহ
  • চাপে পড়তে পারে কৃষি উৎপাদন
  • জলসংকটের আশঙ্কা বাড়তে পারে
  • বিদ্যুতের চাহিদা বাড়তে পারে

বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং কিছু দক্ষিণের রাজ্যে বৃষ্টির ঘাটতি বেশি দেখা যেতে পারে।

কেন ভারতে এই ঋতু অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ভারতের প্রায় ৫০ শতাংশ কৃষিজমি এখনও বর্ষার বৃষ্টির উপর নির্ভরশীল। ফলে বর্ষা দুর্বল হলে সরাসরি প্রভাব পড়ে খাদ্য উৎপাদন, মূল্যবৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতে ‘এল নিনো’র সম্ভাবনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া ও কৃষি দফতর পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে। বিশ্বের একাধিক আবহাওয়া সংস্থা এখন প্রায় একইরকম পূর্বাভাস দিচ্ছে। ফলে ‘এল নিনো’ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশান্ত মহাসাগরের উষ্ণতার পরিবর্তনই ঠিক করবে ভারতের বর্ষা কতটা দুর্বল হবে।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget