এক্সপ্লোর

JEE (Main) 2022: ফের দিনবদলে উচ্চমাধ্যমিকের দিনেই জয়েন্ট! আবারও বদল পরীক্ষা সূচি

একই দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট। সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানাল সংসদ। কিছুদিন আগে জেইই মেন-এর কারণেই উচ্চমাধ্যমিকের সূচি বদল হয়েছিল।

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচন। সঙ্কটের মধ্যেই ফের সমস্যা উচ্চমাধ্যমিকের পরীক্ষার নির্ঘণ্ট ঘিরে। ফের বদল জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচিতে। একই দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট। সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানাল সংসদ। কিছুদিন আগে জেইই মেন-এর কারণেই উচ্চমাধ্যমিকের সূচি বদল হয়েছিল। 

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency )। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, ২১ এপ্রিল থেকে হবে পরীক্ষা। এর আগে ১৬ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল জেইই মেন। কেন সূচিতে পরিবর্তন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency ) জানিয়েছে,  একাধিক পরীক্ষার্থী জানিয়েছে যে বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে। পরীক্ষার্থীর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ (NTA)। বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) জানিয়েছে, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাঁদের সমস্যার পাশে দাঁড়াতে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022)-এর সেশন -১ –এর সূচি পরিবর্তন করা হয়।

২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১, ৪ মে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর আগে ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সূচি সংঘাতের জেরে এরাজ্যে আগেই সংশ্লিষ্ট পরীক্ষার দিন বদল করা হয়েছে। ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৬ এপ্রিল। 

এর আগে জেইই মেনের (JEE Main) জন্য উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার দিন বদল হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল নেওয়া হবে। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যযমিক। শেষ হবে ২৬ এপ্রিল। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবিষয়ে আগেই জানিয়েছিলেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে।  এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এরপর সংসদ সভাপতি জানান ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ২৩ এপ্রিল রাজ্য়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স। চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু দেখা যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেনের যে সূচি ঘোষণা করেছে তার সঙ্গে একইদিনে উচ্চমাধ্যমিকের একটা পরীক্ষা পড়ে যাচ্ছে। যাঁরা ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি নিয়ে পড়েন তাঁদের একটা বড় অংশ এই পরীক্ষায় বসেন। ফলে একইদিনে পরীক্ষা হলে সমস্যা পড়বেন তাঁরা। তাই সূচি বদলের সিদ্ধান্ত নেয় সংসদ। এবার কি উপনির্বাচনের জন্য কি কোনও বদল হবে সূচিতে? উত্তর দেবে সময়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget