এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay: ‘জ্যোতিপ্রিয়ের পাশেই আছি’, বললেন শোভনদেব, মমতার জন্যই কি অবস্থান বদল?

Ration Scam: রেশন দুর্নীতিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলেও, জ্যোতিপ্রিয় ওরফে 'বালু'র পাশেই দাঁড়িয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) গ্রেফতারি নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। দুর্নীতি মামলায় আরও এক মন্ত্রীর নাম জড়ানোয় কার্যতই অস্বস্তিতে তৃণমূল।  সেই আবহেই নিজের অবস্থান পাল্টালেন দলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। অসৎ পথে ভাল থাকার উপায় বার করতে যাওয়া অন্যায় বলে দিন কয়েক আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু রবিবার একেবারে অবস্থান পাল্টে ফেললেন তিনি। জানালেন, জ্যোতিপ্রিয়ের পাশেই আছেন তিনি।

রেশন দুর্নীতিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলেও, জ্যোতিপ্রিয় ওরফে 'বালু'র পাশেই দাঁড়িয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, "অবশ্যই তিনি সরকারি মন্ত্রী। আপনারা কি জানেন, ডিজিটাল রেশন কার্ডের জন্য কী কাজ করেছেন? কোন উপায়ে ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছেন? কৃষকদের থেকে ধান কেনার চেষ্টা করেছিলেন। মনে রাখবেন, সেটা সবুজ বিপ্লব।"

মমতার সেই মন্তব্য়ের পরই জ্যোতিপ্রিয়ের পাশে দাঁড়ালেন শোভনদেব। তাঁর বক্তব্য, "অবশ্যই জ্যোতিপ্রিয়ের পাশে আছি। এত সহজে কাউকে এই রকম চোর বানিয়ে দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আমি তারই পুনরাবৃত্তি করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, পুনরাবৃত্তি করছি তার। যত ক্ষণ পর্যন্ত না অন্যায় করেছেন বলে প্রমাণ হচ্ছে, আমরা কেউ মতামত জানাব না।"

আরও পড়ুন: TMC MLA: 'TMC-র সব সাংসদ-বিধায়ককে ভেতরে ঢুকিয়ে দিন, কালীঘাটের দুর্গা বুঝে নেবেন', চ্যালেঞ্জ বিধায়কের

এর আগে, গত ৩১ সেপ্টেম্বর যদিও অন্য কথা শোনা গিয়েছিল শোভনদেবের গলায়। বলতে শোনা গিয়েছিল, "আমি যদি ভাবি, আরও একটু ভাল থাকব। সেই ভাল থাকার যোগ্য়তা নেই আমার, কিন্তু ইচ্ছে আছে। সৎ পথে যদি সেই ইচ্ছেপূরণ না করতে পারি, তা অন্যায়। সৎ পথে যা রোজগার করতে পারব, ঠিক আছে। আমার লেখা বই বিক্রি হয়। কমিশন আসে। সেটা ব্যাঙ্কে যায়, আয়করের কাছে হিসেব চলে যায়। তাই ভয় পাই না কিছুকেই।"

তার পর হঠাৎ করে জ্য়োতিপ্রিয়কে নিয়ে শোভনদেবের এই অবস্থান পরিবর্তনের নেপথ্যে মমতার ওই মন্তব্যই অনুঘটকের কাজ করছে বলে মত রাজনৈতিক মহলের। মমতা যেখানে জ্যোতিপ্রিয়ের পাশে দাঁড়িয়েছেন, সেখানে তাঁর সামনে অন্য উপায় নেই বলে মনে কার হচ্ছে। এ নিয়ে যদিও শোভনদেবকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, "কত্রীর ইচ্ছেয় কর্ম। কত্রী স্বয়ং যেখানে চাল চোরের পাশে দাঁড়িয়েছেন, বাকিরা বিরোধিতা করবেন কী করে? ১৮০ ডিগ্রি ঘুরে তাই অবস্থান পাল্টাতে হচ্ছে। কারণ পদ বাঁচাতে হবে, মান বাঁচাতে হবে। এঁদের মন্তব্যের কোনও গুরুত্ব নেই। আমার মনে হয়, মানুষ সব দেখছেন। তাঁরা সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন।"

তবে জ্যোতিপ্রিয়কে নিয়ে দলের অন্দরেই নানা সুর শোনা যাচ্ছে। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি, তিনি যতদিন ক্ষমতায় এসেছেন, সব কিছু পর্যালোচনা করে দেখা হয়েছে। ২০২১ সালের পর থেকে কিছু অভিযোগ থাকলে খতিয়ে দেখবেন। তার আগে কী ঘটেছে, তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়। জ্যোতিপ্রিয়ের যদি কোথাও পদস্খলন হয়েও থাকে, সেখানে মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারও কোনও ভূমিকা নেই বলে দাবি দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget