এক্সপ্লোর

TMC MLA: 'TMC-র সব সাংসদ-বিধায়ককে ভেতরে ঢুকিয়ে দিন, কালীঘাটের দুর্গা বুঝে নেবেন', চ্যালেঞ্জ বিধায়কের

Narayan Goswami : আগের দিনই তিনি জনপ্রতিনিধিদের কর্তব্য মনে করান...

অশোকনগর : "বাংলায় তৃণমূলের সব বিধায়ককে ঢুকিয়ে দিন। তৃণমূলের সব সাংসদকে ভেতরে ঢুকিয়ে দিন। আমার কালীঘাটের একা দুর্গা, একাই একশো। ৪২-এ ৪২ বুঝে নেবেন।" হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।

তাঁর সংযোজন, "শুধু বাংলা নয়, সারা ভারতে। জানুয়ারি থেকে বুঝতে পারবেন। সবকটাকে ভরে দিন। সুতরাং, আগামীদিনে বিজেপিমুক্ত ভারত চাই। ভারতের মানুষের বাঁচার এক এবং একমাত্র ঠিকানা বিজেপিমুক্ত ভারত।"

পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের কংগ্রেসের কোনও নেতা-মন্ত্রী, বিধায়ক বা সাংসদের এই মুহূর্তের কোনও বক্তব্যের সমাজজীবনে কোনও গ্রহণযোগ্যতা নেই। মানুষ নিজেদের জীবন-জীবিকা দিয়ে গত ১২ বছর ধরে তৃণমূল কংগ্রেসকে পরীক্ষা করেছে। তৃণমূল এখন পরীক্ষিত এবং পরিত্যক্ত সত্যি। মানুষ তৃণমূলের বিসর্জনের অপেক্ষা করছে। এ ধরনের অনেক হুমকির সঙ্গে আমরা অভ্যস্ত, পরিচিত আছি। তবে, এরা অপ্রাসঙ্গিক । দলের মধ্যে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। তৃণমূলের যার যত হুমকি শুনবেন, তাঁদেরই বিজেপি নেতাদের কাছে গভীর রাতে ফোন আসে।" 

রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। তাঁর বিরুদ্ধে গরিবদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে, তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা। এই অবস্থায়, সম্প্রতি দলীয় প্রধান-উপপ্রধানদের বার্তা দেন জ্যোতিপ্রিয় মল্লিকের জেলা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মনে করান জনপ্রতিনিধিদের কর্তব্য। সেই সঙ্গে বলেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে 'দিদিকে বলো'তে জানাতে।

তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী বলেন, "প্রধান, উপপ্রধান, মেম্বার যাঁরা আছেন, তাঁরাও এটা ভাববেন যে, মানুষকে ছোট করে দেখবেন না, এই চেয়ার চিরকালের জন্য নয়। এ তো আমার পৈত্রিক চেয়ার নয়, যে আমার বাবা দিয়ে গেছে। এ বাবাকেলে চেয়ার। কোনও স্তরের নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, আপনি সরাসরি ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেজিস্টার করান। আমি বলছি সে বাইরে থাকবে না, সে জেলে চলে যাবে।"

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর যে তরজা শুরু হয়েছিল, তা আরও বাড়ল তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির মন্তব্যে। প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও প্রতিক্রিয়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অবশ্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নামও শোনা যায় ধৃত জ্য়োতিপ্রিয়র মুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget