এক্সপ্লোর

Alipurduar News:হঠাৎ ঝাঁপিয়ে পড়ল চিতা, জখম ডুয়ার্সের চা-শ্রমিক

Cheetah Attack:চা বাগানে হঠাৎ চিতার আক্রমণ, জখম হলেন এক শ্রমিক। বুধবার বিকেলে ডুয়ার্সের তাসাটি চা বাগানে ঘটনাটি ঘটে। জখম শ্রমিকের নামে আকাশ ওঁরাও। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগানে (Tea Garden) হঠাৎ চিতার আক্রমণ, জখম হলেন এক শ্রমিক। বুধবার বিকেলে ডুয়ার্সের (Alipurduar) তাসাটি চা বাগানে ঘটনাটি ঘটে। জখম শ্রমিকের নামে আকাশ ওঁরাও। 

কী ঘটেছিল? 
স্থানীয় সূত্রে খবর, চা বাগানে স্প্রে করার সময় হঠাতই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতা। আকাশের চিৎকার শুনে পাশ থেকে অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। ভিড় বাড়তে দেখে চিতাটি পালিয়ে যায়। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে এই হামলায় আকাশের মাথায় ও ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত তিনি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি। বন দফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় জানিয়েছেন, জখম চা শ্রমিকের চিকিৎসার যাবতীয় খরচ বন দফতর বহন করবে। চোখের সামনে আকাশের উপর চিতার আক্রমণ দেখে কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছে অন্যান্য চা শ্রমিকদের মনে। বন্যপ্রাণীর হামলায় চা শ্রমিকদের জখম হওয়ার ঘটনা উত্তরবঙ্গে নতুন নয় একেবারেই। কখনও চিতা, কখনও দাঁতাল, কখনও আবার চিতাবাঘ, মাঝেমধ্যেই তাঁদের উপর হামলা চালায়। এর মধ্যে গত বছর মে মাসে বানারহাটের একটি ঘটনা আজকের পর অনেকেরই মনে পড়েছে। সে বার গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নম্বর সেকশনে কাজ করার সময় এক মহিলা শ্রমিকের উপর চিতাবাঘ হামলা করে বলে শোনা গিয়েছিল। গুরুতর জখম হন সরস্বতী বিশ্বাস নামে ওই শ্রমিক। 

চিতাবাঘের হামলা বানারহাটে...
বাগানে চা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় গুরুতর জখম সরস্বতী বিশ্বাস জানিয়েছিলেন, কাজ করার সময় দুটি চিতাবাঘ একসঙ্গে হামলা করেছিল। যদিও জোড়া চিতাবাঘের প্রমাণ প্রাথমিক ভাবে বন দফতর পায়নি। তবে হামলার খবর বিন্নাগুড়ি বনদফতরের কাছে যায়। সেখান থেকে বনকর্মীরা এসে ওই মহিলা শ্রমিককে জখম অবস্থায় উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যান। গয়েরকাটা চা বাগান সূত্রে উঠে আসে, ঘটনার দিন দুপুরে চা বাগানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলার কাজ করছিলেন সরস্বতী, সেই সময় হঠাৎই একটি চিতাবাঘ আক্রমণ করেছিল তাঁকে। অন্যান্য শ্রমিকরা পালিয়ে গেলেও তিনি যেতে পারেননি, চিতার হামলায় মাথায় ও কপালে গুরুতর আঘাত পান ওই মহিলা শ্রমিক, এরপর অন্য শ্রমিকরা তেড়ে এলে চিতাবাঘটি পালিয়ে যায় বলে দাবি। 

আরও পড়ুন:মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন রাজু, ভাঙড়ে প্রাণ গেল গোলাগুলিতে !

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget