এক্সপ্লোর

Panchayat Election Bhangar Death : মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন রাজু, ভাঙড়ে প্রাণ গেল গোলাগুলিতে !

গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লা।  

সুদীপ্ত আচার্য, প্রকাশ সিনহা, দক্ষিণ চব্বিশ পরগনা :  ভয়ের ভাঙড়ে ( Bhangar )  গণনা ( Panchayat Poll Counting ) পর্বের শেষেও ভোট-হিংসার বলি হলেন আরও তিন জন। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই হয় বোমাবাজি, চলে গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লার।  

গেল সাধারণ মানুষের প্রাণও

ভাঙড়ে ভোট-হিংসার মধ্যে পড়ে শুধু রাজনৈতিক কর্মীদের নয়, সাধারণ মানুষের প্রাণও গেল বেঘোরে।   বাড়ির বাইরে বেরোতেই গুলি লেগে মৃত্যু হয় তাঁর, অভিযোগ মৃতের পরিবারের।  রাজু মোল্লা নামে ওই  ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল না বলেই দাবি পরিবারের । 

নিহত রাজু মোল্লার বাড়ি শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনেপুকুর এলাকায়। পরিবারের দাবি, মায়ের সঙ্গে ঝগড়া করে ঘটকপুকুরে দিদির বাড়ি যাচ্ছিলেন রাজু। গোলাগুলির মাঝে পড়ে মৃত্যু হয় বছর আঠাশের যুবকের। 

মৃত্যুর পর মৃত্যু


আইএসএফের দাবি, জেলা পরিষদের ৮৩ নম্বর আসনে তাঁদের প্রার্থী জাহানারা খাতুন জিতে যাওয়ায় পুনর্গণনার দাবি তোলে তৃণমূল। অভিযোগ, জয়ের শংসাপত্র দিতে টালবাহানা শুরু করেন বিডিও। এরপর জোর করে তৃণমূল প্রার্থী খাদিজা বিবিকে জিতিয়ে দেওয়া হয়।

এই নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে গন্ডগোল চরমে ওঠে। সেইসময় গণনা কেন্দ্রেই ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। শুরু হয় বোমাবাজি। গুলিও চলে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লা।  

শুধু তাই নয়, ভোট গণনার দিন ভাঙড়ে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্তা। মঙ্গলবার তৃণমূল- আইএসএফ সংঘর্ষে গুলিও চলে। গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর বাঁ হাতে গুলি লাগে। বুধবার আর এন টেগোর হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পুলিশ কর্তার দেহরক্ষীর বাঁ পা ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি।  

 জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, ইটের টুকরো, ভাঙা কাচ। কার্যত বন‍্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। শোনপুর বাজারে দোকানপাট বন্ধ। সন্ত্রাসের আবহে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ভোট মিটলেও অশান্তির ভাঙড় যে সহজে শান্ত হবে না, তা ভেবেই আতঙ্কিত এলাকার মানুষ। আগের দিন তিন-তিনটি মৃত্যুর পর, বুধবার সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভাঙড়ে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। যদিও তাতে সাধারণ মানুষের ভয় কাটছে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget