এক্সপ্লোর

Chhath Puja 2025 : ছট পুজোর আগে আজ থেকে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর, কবে খুলবে জলাশয় ?

Chhath Puja 2025 Rabindra Sarabor Subhas Sarobar Closed : জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর।

কলকাতা: ছট পুজোর আগে আজ থেকে বন্ধ করে দেওয়া হল রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। ২৮ অক্টোবর সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে ২ জলাশয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। ২ সরোবরের গেটে KMDA-র তরফে টাঙানো হয়েছে নোটিস।

আরও পড়ুন, নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ! মাইকে সতর্কতা জারি, চালু করা হল কন্ট্রোলরুম, সম্ভাব্য দুর্যোগের আগে প্রস্তুত প্রশাসন

আসন্ন ছটপুজো উপলক্ষ্যে মহেশতলার তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে সম্প্রতি বিশেষ অনুষ্ঠান হয়। প্রায় শ'দুয়েক মহিলার হাতে তুলে দেওয়া হয় ছটপুজোর সামগ্রী। নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি পরিচালনা করেন এলাকার তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিং। উপস্থিত ছিলেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কও।দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। গঙ্গার ঘাটে ঘাটে চলবে সূর্যদেবের উপাসনা। এই উৎসবকে কেন্দ্র করে মহেশতলায় বিতরণ করা হল পুজোর সামগ্রী। যার মূল উদ্যোক্তা ছিলেন মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিং।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানের আয়োজকদের দাবি, সবমিলিয়ে প্রায় ২০০ জন মহিলার হাতে ছটপুজোর সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

একদিকে যেমন জল দূষণ নিয়ে সতর্ক প্রশাসন। অপরদিকে পুজোর মরশুমে, বায়ু দূষণ নিয়েও কড়া নজর রয়েছে প্রশাসনের। গত সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।

রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দদানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দায়। একের পর এক ফোন গিয়েছে থানায়। কিন্তু কে শুনছে কার কথা! হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। ভাল নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে - কালীপুজোর রাতে, দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মত। প্রতি ঘন মিটার বাতাসে Particulate Matter বা PM-এর স্বাভাবিক মাত্রা ১০০ মাইক্রোগ্রাম। সেখানে সোমবার  রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বালিগঞ্জে Air quality index বা AQI ছিল ৩৪৪। তার এক ঘণ্টা আগে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল ৩৩২। 
 
 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget