এক্সপ্লোর

Cyclone Alert: নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ! মাইকে সতর্কতা জারি, চালু করা হল কন্ট্রোলরুম, সম্ভাব্য দুর্যোগের আগে প্রস্তুত প্রশাসন

Cyclone Alert Weather Update : আজ সকাল থেকেই জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু, সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ

কলকাতা: উৎসবের আবহে নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

আরও পড়ুন, লক্ষ্মী পুজোর দিন হারিয়েছিলেন এক আত্মীয়কে, এবার প্রাণ হারালেন নিজেও, রাজপুর সোনারপুর পুরসভার ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু !

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে, এই জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় ৫০কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। সেই কারণে আজ সকাল থেকেই জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে।সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের পক্ষ থেকেও কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করা হয়েছে এবং প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সম্ভাব্য দুর্যোগের আগে জেলাজুড়ে  সতর্কতামূলক পদক্ষেপে প্রস্তুত  প্রশাসন।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা, অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ। আগামী সপ্তাহে ফের বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের। তবে IMD সূত্রে খবর, আজ সেভাবে হলুদ সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। 

উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন।রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস  উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।   মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই শুষ্ক আবহাওয়া। বুধবার এবং বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget