Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
Court Order On Chhath Puja 2026 : উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনা। ছটপুজো উপলক্ষ্য়ে তৈরি রাখা হয়েছে গঙ্গার বিভিন্ন ঘাট।

সন্দীপ সরকার, কলকাতা: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো, রবিবার শুরু সূর্যদেবের আরাধনা। এরইমধ্যেই রবীন্দ্র সরোবরে রয়েছে কড়া পাহারা। বন্ধ করে দেওয়া হয়েছে সব গেট। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন, "প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনা। ছটপুজো উপলক্ষ্য়ে তৈরি রাখা হয়েছে গঙ্গার বিভিন্ন ঘাট। তবে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। সরোবরের পরিবেশ রক্ষায় তৎপর রয়েছে প্রশাসন। শহরের ফুসফুসকে দূষণমুক্ত রাখতে রবীন্দ্র সরোবরের গেটে টাঙানো হয়েছে নোটিস। রবীন্দ্র সরোবরে মোট ১২টি গেট। সব গেট তালাবন্ধ।

শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে প্রবেশ নিষেধ। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বেঁধে দেওয়া হয়েছে দড়ি। যাতে কেউ গেট টপকে ভিতরে না ঢুকতে পারে। শনিবার, রাজ্য় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন। সরকারের সিদ্ধান্তকে স্বাগত। শহরের বিভিন্ন জায়গায়, ছটপুজো হবে। সেই জন্য একাধিক জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
Before You Go
Dilip Ghosh | "সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ





















