এক্সপ্লোর

Rahul On PM Modi: "প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

Rahul Gandhi Complaint Against PM Modi : ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর।

নয়াদিল্লি: ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর।  লোকসভার বিরোধী দলনেতা বলেছেন,’কে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, কে দেশবিরোধী, ফোনে সব তথ্য আছে। মুখোমুখি বিতর্কে বসলেই স্পষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পেতেছেন। এই ফোনের মধ্যে সব আছে, অভিযোগ রাহুলের। এদিকে এবার পাল্টা বিস্ফোরক বিজেপি বিধায়ক রাহুল সিনহা। 

আরও পড়ুন, টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

এবিপি আনন্দ: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি ফের তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ করছেন, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পেতেছেন। মুখোমুখি বিতর্কে বসলেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে..

বিজেপি বিধায়ক রাহুল সিনহা : দেখুন বিষয় হচ্ছে যে, বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ। অপরাধ করলে মনটাও সেইরকম ভয়ার্ত হয়ে যায়। এমন সমস্ত কাজ করছেন, দেশবিরোধী কাজ, যে ভাবছেন ফোনে আড়ি পেতে যদি জেনে যায়, তাহলে তো রাজনৈতিক ক্যারিয়ারও গেল, সব গেল। এই ভয়ে ভীত রাহুল গান্ধী অবান্তর কথা বলছেন। উনি যে মিথ্যাচার করেন, তার সবচেয়ে বড় প্রমাণ, এর আগে রাফাল করে এমন লাফিয়েছিল, তারপরে সুপ্রিম কোর্ট এমন ধমক দিয়েছে, যে যার কোনওরকম বেস নেই। সেইরকম বিষয় নিয়ে এজাতীয় কথা বলা উচিত নয়। সুপ্রিম কোর্টের ধাতানি খেয়ে, চিৎকার বন্ধ হয়েছে। উনি এক একসময় রাজনৈতিকভাবে আলোড়ন সৃষ্টি করার জন্য, এই জাতীয় নোংরা মানসিকতার কথা উনি বলেন।  অতয়েব ওনার এই সমস্ত যুক্তির কোনও আধার নেই। ..যেই সমস্ত কথা বলছেন, যা মানুষ বিশ্বাস করে না। 

রাজীব চন্দ্রশেখর এএনআই এর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্মানের সঙ্গে রাহুল গান্ধীকে বলছি, ..পরীক্ষা করিয়ে আসুন। তার ফোনে আড়ি পাতলে, কেউই সহ্য করবে না। আর কেউ উৎসাহীও নয় রাহুল গান্ধীর ফোনে আড়িপাতা নিয়ে। যদি কেউ উৎসাহী থাকে তাহলে বুঝতে হবে, কেন দিনের পর দিন এমন মিথ্যে কথা তিনি বলে চলেছেন। উল্লেখ্য, অতীতেও পেগাসাস কাণ্ডে উত্তাল হয়ে জাতীয় রাজনীতি। অভিযোগ উঠে এসেছিল ফোনে আড়ি পাতা নিয়ে। আবারও ছাব্বিশের শেষে ফের আরও একবার সেই অভিযোগ উঠে এল। ক্ষোভ প্রকাশ করে মুখোমুখি বসে বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়লেন রাহুল গান্ধী।

Advertisement

সেরা শিরোনাম

Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget