এক্সপ্লোর

Mamata Banerjee: দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কপ্টার, প্রবল ঝড়-বৃষ্টির মুখে জরুরি অবতরণ

Mamata Banerjee Helicopter: বাগডোগরার দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার। 

কলকাতা: দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ। বাগডোগরার (Bagdogra) দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার। 

ঠিক কী ঘটেছে? 

এদিন, মালবাজারে তৃণমূল নেত্রীর সভা ছিল। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হলেও এদিন সভার সময় কোনও বৃষ্টি কিংবা দুর্যোগের চিহ্ন ছিল না। সভা শেষ করে ১২টা ৫০মিনিট এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে সওয়ার করার কিছু সময় পর বিপর্যয় শুরু হয়। আকাশে জমতে শুরু করে কালো মেঘ। হঠাৎই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। এরপর কপ্টারের পাইলট পরিস্থিতি বিবেচনা করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এরপর বিমানবন্দরের সঙ্গেও কথা হয়। 

এদিকে আজই কলকাতায় ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে এবার সড়কপথে তিলোত্তমায় ফিরতে পারেন তিনি, এমনটাই খবর। তিনটের মধ্যে কলকাতায় ফেরার কথা ছিল। তাই তাড়াতাড়ি বক্তব্য শেষ করে হেলিকপ্টারে ওঠেন তিনি। বৃষ্টিতে যাতে সভা বাতিল না হয় তার জন্য সড়ক পথে আসারও ব্যবস্থা ছিল। এক ঘণ্টা পিছতে পারে কলকাতায় আসার সময়।                                                                             


পঞ্চায়েত ভোটের আর দু-সপ্তাহও বাকি নেই। কিন্তু, তাঁর লক্ষ্য যে আসলে দিল্লির মসনদ থেকে মোদি সরকারকে সরানো, তা ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি মালবাজারে, পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে ফের তিনি বললেন, কেন্দ্রে মোদি সরকারের আয়ু আর মাত্র ৬ মাস। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী।                                                

 

আরও পড়ুন, কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন, বললেন মমতা

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget