এক্সপ্লোর

SSKM Child Death:চিকিৎসার গাফিলতিতে আড়াই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে

Child Death Due To Medical Negligence:চিকিৎসার গাফিলতিতে আড়াই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ ২২ মার্চ থেকে একটানা হাসপাতালে ভর্তি থাকলেও সঠিক চিকিৎসাই হয়নি।

অরিত্রিক ভট্টাচার্য ও সন্দীপ সরকার, কলকাতা: চিকিৎসার গাফিলতিতে (Medical Negligence) আড়াই মাসের শিশুর মৃত্যুর (Child Death) অভিযোগ এসএসকেএম হাসপাতালের (SSKM Hospiral) বিরুদ্ধে। অভিযোগ ২২ মার্চ থেকে একটানা হাসপাতালে ভর্তি থাকলেও সঠিক চিকিৎসাই হয়নি। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার। বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি এসএসকেএমের সুপার।

কেন বিতর্ক?
ফের কাঠগড়ায় রাজ্য়ের নামী সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসকেএম। এবার অভিযোগ উঠল চিকিৎসার গাফিলতিতে আড়াই মাসের এক শিশুর মৃত্যুর। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করে রানাঘাটের এক শিশু। স্থানীয় হাসপাতালে চিকিৎসায় সুস্থ না হওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয় তাকে। ২২ মার্চ থেকে একটানা এসএসকেএমে ভর্তি ছিল সে। ৩ বার অস্ত্রপচারও হয়। কিন্তু তার পরও শেষরক্ষা হয়নি। রবিবার মৃত্য়ু হয় শিশুর। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়ায় অবস্থার অবনতি হতে থাকে। তার পর মর্মান্তিক পরিণতি। ঘটনায় এসএসকেএম হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি এসএসকেএমের সুপার পীযুষকান্তি রায়। 

আগেও অভিযোগ...
বছর পাঁচেক আগেও একই অভিযোগ উঠেছিল এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে। সে বার চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে এসএসকেএমে ধুন্ধুমার বাধে। হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মৃত শিশুর নাম শুভাঙ্গী মল্লিক। বাড়ির লোকেদের দাবি, ধুম জ্বর হওয়ায় গতকাল রাতে বেহালার চণ্ডীতলা থেকে শিশুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসকরা তাকে ওষুধ দিয়ে ছেড়ে দেন। সকালে শ্বাসকষ্ট হওয়ায় ফের তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু, অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন দিতে দেরি করায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শুভাঙ্গীর। ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজনরা। পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর পর, ২০২২ সালের ডিসেম্বরেও এক ঘটনার অভিযোগ ওঠে এসএসকেএমে। সে বার সদ্যোজাতের পাশাপাশি ও প্রসূতিরও মৃত্যু হয়েছিল। পরিবার সূত্রে খবর, নার্সিংহোম থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছিল তপসিয়ার বাসিন্দা এক অন্তঃসত্ত্বাকে। সন্তানের জন্ম দেন তিনি। পরে মা ও শিশুর মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়রা ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে ঢুকে পড়েন বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারের দাবি, ভর্তি নিতেই টালবাহানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসায় গাফিলতিতে মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যায় ভবানীপুর থানার পুলিশ। লালবাজার থেকে আনা হয় বাহিনী। 

আরও পড়ুন:সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget