এক্সপ্লোর

Chit Fund Case : চিটফান্ড মামলায় তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই

Subodh Adhikari Case Update : সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালানো হয়।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :  চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক ( TMC MLA )  সুবোধ অধিকারীকে ( Subodh Adhikari )  তলব করল সিবিআই। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে।

মঙ্গলবার তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় নোটিস পাঠিয়ে তলব করা হয়।

সিবিআই সূত্রে খবর, রবিবার সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালানোর পর, কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান এই বিপুল সম্পত্তির আয়ের উত্স। সেই কারণেই তৃণমূল বিধায়কের আয় ও তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়।   

কী অভিযোগ সুবোধের বিরুদ্ধে 

চিটফান্ড ( Chitfund )  সংস্থা বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি ( Raju Sahani ) । CBI সূত্রে দাবি, লক্ষ লক্ষ টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে। CBI’এর অনুমান, রাজু সাহানির কাছ থেকে টাকা ঢুকেছে অন্য অনেকের অ্যাকাউন্টে। আর সেই তালিকায় CBI-এর রেডারে বীজপুরের তৃণমূল বিধায়ক। রবিবার সকালে, সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস মিলিয়ে ৫ জায়গায় চলে তল্লাশি অভিযান।  

CBI সূত্রে খবর, সুবোধ অধিকারীর বিপুল সম্পত্তির আয়ের উত্স জানতে, তাঁর আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির নথি দেখতে চাওয়া হয়। জানতে চাওয়া হয় সুবোধের ব্যবসা সংক্রান্ত তথ্য। এদিকে, সুবোধ অধিকারীকে গ্রেফতারির দাবিতে, মঙ্গলবার, হালিশহরে মিছিল করে সিপিএম। কাঁচরামোড় বাগমোড় থেকে শুরু হয় মিছিল, এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড। CPM কর্মী সমর্থকরা হালিশহর পুরসভা ঘেরাও করতে গেলে, পুলিশের সঙ্গে ধস্তধস্তি বেধে যায়। 

কোথায় কোথায় ইতিমধ্যেই তল্লাশি 

রবিবার একসঙ্গে ৭টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার মধ্যে রয়েছে হালিশহরে বীজপুরের তৃণমূল বিধায়কের পৈত্রিক বাড়ি। হালিশহর স্টেশন রোডে তাঁর আরেকটি বাড়ি ও মূল অফিস, টালাপার্ক লাগোয়া বিটি রোডের ওপর দুটি ফ্ল্যাট, পাইকপাড়ায় তাঁর আরও একটি ফ্ল্যাট লেকটাউনের দক্ষিণদাঁড়ির এক অভিজাত আবাসনের ফ্ল্যাট। এছাড়াও চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত অভিজিত্‍ শিকদারের বাড়িতেও এদিন অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।   
                                                

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget