এক্সপ্লোর

Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর

Chorbagan Stampede Case: চোরবাগানকাণ্ড নিয়ে এবিপি আনন্দে মুখ খুলেছেন ধৃত বাবু মজুমদারের স্ত্রী। চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।

কলকাতা: চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন শিশু-সহ ১৯ জন। সেই ঘটনায় বাবু মজুমদার নামের আর এক ঘোষককে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদমাধ্যমে এবার চাঞ্চল্যকর দাবি করলেন তাঁর স্ত্রী। জানালেন, আগেই ধরা দিতে চেয়েছিলেন বাবু। কিন্তু ২৭ তারিখের আগে তাঁকে থানায় যেতে নিষেধ করা হয়েছিল। শুধু তাই নয়, ফেসবুক লাইভও করেছিলেন বাবু। কিন্তু ফেসবুক লাইভ ডিলিট করানো হয়েছিল বলে দাবি বাবুর স্ত্রীর। (Chorbagan Stampede Case)

চোরবাগানকাণ্ড নিয়ে এবিপি আনন্দে মুখ খুলেছেন বাবুর স্ত্রী। তিনি বলেন, "ফেসবুক লাইভে ও বলেছিল যে 'আমি অনেক আগেই ধরা দিতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কেউ বারণ করেছিল যে ২৭ তারিখের আগে সামনে না আসতে'। ওটাই ও বলেছে ফেসবুক লাইভে। ও যে থানায় গিয়েছে, সেই ভিডিও বানিয়েছিল যে, 'আমি থানায় যাচ্ছি। সারেন্ডার করছি'। কিন্তু এখন আমি ফোনে দেখছি, ফেসবুক থেকে কেউ সব ডিলিট করে দিয়েছে। নেই সেই ভিডিওগুলো।" (Chorbagan Stampede Incident)

আরও পড়ুন: ‘২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল’, চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী

বাবুর স্ত্রী আরও বলেন, "ওকে কেউ বলেছিল যে এখন তুই সামনে আসিস না। এখন গা ঢাকা দিয়ে থাক।" কিন্তু বাবুকে গা ঢাকা দিয়ে থাকতে বলেছিল কে? কার কথায় তিনি পালিয়ে যান? তাঁর স্ত্রীর বক্তব্য, "সেটা আমি বলতে পারব না। আমাকে বলেনি। আমি তো বুঝতে পারছি না, কে করল (ডিলিট), কারা করল এরকম? কী ভেবেই বা করল? আমি জানি না। কিছু বুঝতে পারছি না আমি। আমিও পোস্টটা শেয়ার করেছিলাম। আমার অ্যাকাউন্টেও দেখছি নেই ভিডিওটা। ও কারও নাম নেয়নি।" যার কথা বলছিলেন বাবু, তিনি কি কমিটিরই কেউ? হ্যাঁ বলার মতো করে ঘাড় নাড়েন বাবুর স্ত্রী। (Chorbagan Stampede Incident)

আরও পড়ুন: পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন

ওই দিন ঠিক কী ঘটেছিল, তাও সংবাদমাধ্যমে তুলে ধরেছেন বাবুর স্ত্রী। জানিয়েছেন, বৃষ্টি পড়ছিল বলে তিনি বাড়িতেই ছিলেন। পুজোর মাঠে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় হঠাৎই বাড়িতে ঢোকেন বাবু। তাড়াহুড়ো করতে দেখা যায় তাঁকে। স্ত্রীকে প্যান্ডেলে যেতে নিষেধ করেন। কিছু মানুষ মারা গিয়ে থাকতে পারেন বলেও জানান স্ত্রীকে। সাহায্য় করতে যাচ্ছেন বলে জানান। এর পর বাড়িতে ফোন রেখে, হাফপ্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরে এবং একটি গামছা নিয়েই বেরিয়ে যান বাবু। 

বাবুর স্ত্রী জানিয়েছেন, বাড়ি থেকে সেই যে বেরোন, আর ফেরেননি। পরে কয়েক বার যোগাযোগ করেন। জানান, আপাতত আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছে তাঁকে। মাইকে ওই ঘোষণাও তাঁকে করতে বলা হয়েছিল বলে জানান। কিন্তু কে ঘোষণার নির্দেশ দেয়, তা খোলসা করেননি বাবু। নিজে সব জানেন, সব জানাবেন বলে স্ত্রীকে জানান। তাহলে কি পুজো কমিটির তরফেই ওই ঘোষণা করতে বলা হয়েছিল? উঠছে প্রশ্ন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Advertisement

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget