এক্সপ্লোর

Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

Chorbagan News: ভাইরাল ভিডিওতে ওই দর্শনার্থীকে বলতে শোনা গিয়েছে যে, দর্শকদের জন্য চোরবাগানের মণ্ডপে যে রাস্তা নির্ধারিত করা হয়েছে, তা খুবই সংকীর্ণ

কলকাতা: দুর্গাপুজোর শুরুতেই শহর হারাল ১৯ জন সহ-নাগরিককে। চোরবাগানের পুজোয় চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৯ জন সাধারণ মানুষের। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? অপর্যাপ্ত পুলিশ কর্মীর অভাব! ছিল না ভলান্টিয়ারও। যেভাবে ভিড় নিয়ন্ত্রণ করা উচিত ছিল, তা করা হয়নি। সেজন্যই ঘটে যায় এত বড় দুর্ঘটনা। প্রাণ গেল এতগুলো নিরীহ মানুষের। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হওয়ার ঘটনায় এমনই অভিযোগ তুলছেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে পুলিশ না পারলেও, যাঁরা আগেভাগেই এই মণ্ডপ দেখতে গিয়েছিলেন, তাঁরাও আশঙ্কা করেছিলেন, এই মণ্ডপে ঘটে যেতে পারে দুর্ঘটনা। মণ্ডপের রাস্তা ছিল যথেষ্ট সংকীর্ণ, ভিড়ে চাপে যে কোনোরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই আশঙ্কা করেছিলেন সাধারণ মানুষ। সদ্য এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃতীয়ার দিন চোরবাগানের মণ্ডপ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন, এক দর্শনার্থী। তাঁকে সেই ভিডিওতে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে, দর্শকের জন্য মণ্ডপে ঢোকা বেরনোর যে রাস্তা নির্দিষ্ট করা হয়েছে, সেটা অত্যন্ত সংকীর্ণ।

ভাইরাল ভিডিওতে কী আশঙ্কা প্রকাশ করেছিলেন এক দর্শনার্থী?

ভাইরাল ভিডিওতে ওই দর্শনার্থীকে বলতে শোনা গিয়েছে যে, দর্শকদের জন্য চোরবাগানের মণ্ডপে যে রাস্তা নির্ধারিত করা হয়েছে, তা খুবই সরু। তৃতীয়ার দিনই সেখানে ভিড় ছিল উপড়ে পড়া। রাস্তা ওপরে যেখান থেকে লাইন শুরু হয়েছিল, সেখান থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। কিন্তু যে জায়গা দিয়ে সাধারণ মানুষদের ঢোকানো হচ্ছিল এবং যতটা ঘুরিয়ে বের করা হচ্ছিল, তাতে বারে বারেই ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যারিকেডের পরে বারে বারে দড়ি দিয়ে লাইন আটকানো হচ্ছিল, এমনটাই জানানো হয়েছে। ওই দর্শনার্থীকে ওই ভিডিওতে বলতে শোনা যায় যে, 'তৃতীয়ার দিনেই এই অবস্থা, সপ্তমী, অষ্টমীতে তো মানুষ পদপিষ্ট হয়ে যাবে!' পাশাপাশি ওই ভাইরাল ভিডিওতে দেখা হয়েছে যে, VIP-দের জন্য যে বিশেষ জায়গা তৈরি করা হয়েছিল, তা প্রায় ফাঁকাই ছিল। কিন্তু যেভাবে সাধারণ মানুষদের মণ্ডপে ঢোকানো এবং বের করা হচ্ছিল, সেখানে যে কোনও সময় কোনও দুর্ঘটনা ঘটতে পারে, দর্শনার্থীদের সামনে থেকে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তৃতীয়ার দিনেই। কিন্তু তারপরেও ঘটে গেল এই দুর্ঘটনা।'

গাফিলতি কার? এই প্রশ্নই এখন করছেন প্রত্যেকে।

 

আরও পড়ুন: Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
Advertisement

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget