Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
Chorbagan Stampede Update : চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল নিয়ে প্রশ্নের সমুদ্র, তদন্তের জন্য এবার ঘটনাস্থলে কলকাতা পুলিশের আধিকারিকরা

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কলকাতা: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল। সেদিন ঠিক কী হয়েছিল, কেন ঘটল এত বড় বিপর্যয় ? কার নির্দেশে সেদিন ওই ঘোষণা মাইকে করা হয়েছিল ? ইতিমধ্যেই প্রশ্নগুলি উঠেছে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের আধিকারিকরা। 3D স্ক্যানার নিয়ে ঘটনাস্থলে ফরেন্সিক টিম।
আরও পড়ুন, "ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
সেদিনের ঘোষণাই কি বিপর্যয়ের জন্য অন্যতম কারণ ? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে মাইকে ঘোষণাকারী পুজো কমিটির সদস্য সেন্টুকে। পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠেছে, পুজো কমিটির এই সদস্য তিনি কি নিজের থেকে এই ঘোষণা করেছিলেন ? নাকি কারও নির্দেশে করেছিলেন ? এখনও পর্যন্ত পুলিশ কি জানতে পারল ? এদিন সেই বিষয়টাই জানার চেষ্টা হচ্ছে।
নদিয়া থেকে সকালবেলা মোবাইল ফোন ট্রেস করে, এই সেন্টুকে আটক করে লালবাজার। এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফে, তদন্তকারী যে দল রয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই এই বিপর্যয়ের ঘটনার পরে, ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে কয়েকজন পুজো কমিটির উদ্যোক্তাও রয়েছেন। এবং সেখান থেকেই জিজ্ঞেস করে কিন্তু এই সেন্টু হদিস মিলেছে।
বৃহস্পতিবার সন্ধেয় SIT-র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। ঘুরে দেখেন মণ্ডপের ভিতর ও বাইরের অংশ। কাদের দায়? অর্থাৎ সার্বিকভাবে কীভাবে এমনটা হল? তা খতিয়ে দেখবে SIT। মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, নতুন কমিটির প্রত্যেককে হেফাজতে নিয়ে যদি (তদন্ত) শুরু না হয়, তাহলে উপরে মাননীয়া অবসরপ্রাপ্ত বিচারপতি যতই আন্তরিকভাবে চেষ্টা করুন, প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রশাসন এই প্রভাবশালীদের বাঁচাবার চেষ্টা করবে। গরিব কিছু পুলিশ, হোমগার্ড, সিভিক পুলিশ, তাঁদের ঘাড়ে পুলিশ রিপোর্ট দিয়ে দায় চাপিয়ে দেবে। ট্যাম্পার করা শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ আসছে। প্রাক্তন বিচারপতি শুধু পুলিশ রিপোর্টের উপর যেন তদন্ত না করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা, কথা বলা, দেখা করা, প্রতিবেশীদের সঙ্গে দেখা করা, আপনাকে করতে হবে।'
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,'অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে তদন্ত চলছে। আমরা মনে করি এটি একটি দুর্ঘটনা। কিন্তু কোনও জায়গায় যদি কোনও বিচ্যুতি হয়ে থাকে, পুলিশের পক্ষে হয়ে থাকতে পারে, কর্তৃপক্ষের পক্ষে হয়ে থাকতে পারে, যারা অন্য নিরাপত্তা সংস্থা তাদের পক্ষে হয়ে থাকতে পারে, কেন? এতবড় একটা মর্মান্তিক ঘটনা ঘটল এরকম একটা ছোট পরিসরের মধ্যে সামান্য বৃষ্টি আসার পর, সেটা তো দেখছেন।'
Before You Go
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল





















