এক্সপ্লোর

Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?

CID again summon Abhishek PA Sumit Roy: এই নিয়ে সপ্তম বার। ফের CID তলবে হাজিরা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়।

পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এই নিয়ে সপ্তম বার। ফের CID তলবে হাজিরা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায় শুক্রববারও ভবানীভবনে হাজিরা দিলেন তিনি। শনিবার থেকে শুক্রবার, টানা ৭ দিন। ফের CID-র জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি (৫৮) সময় ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। 

আরও পড়ুন, আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

 
শনিবার: প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ 
রবিবার: প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ 
সোমবার: সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ 
মঙ্গলবার: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
বুধবার: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ 
শুক্রবার:  ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ 

ডেবরায় চাকরি দুর্নীতি মামলার তদন্তে, শুক্রবার সুমিত রায়কে ডাকে CID.এদিনও তাঁকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন CID অফিসাররা। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুঠ। জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় FIR দায়ের করেছিলেন প্রসেনজিৎ রায়। যিনি নিজেকে তৃণমূল কর্মী-সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অভিযোগপত্রে তিনি লেখেন, বিভিন্ন সরকারি দফতরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে ২০২৩ সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা।

ডেবরায় একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজি ইমামের সঙ্গে পরিচয় করান। চাকরি দেওয়ার নামে ২৪ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজিই বলেছিলেন অভিষেকদার PA সুমিত রায়কে টাকা দিতে হবে, নাহলে চাকরি হবে না। অভিযোগ পাওয়ার পরপরই, আশিক কাজিকে গ্রেফতার করে পুলিশ। শালবনিতে জমি জালিয়াতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে, আর আরেক অভিযুক্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে লুক আউট সার্কুলার জারি করে CID। এই মামলায় ইতিমধ্যেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়। কিন্তু CID-র মুখোমুখি হতে হয়েছে তাঁকে। শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটে, ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। ইতিমধ্যেই ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে CID. এর আগে, চাকরি-দুর্নীতি মামলায় সোমবার CID-র মুখোমুখি হয়েছিলেন সুমিত রায়। এরপর শুক্রবার দ্বিতীয়দিন ফের জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। 
 
CID সূত্রে খবর, এদিন বেশ কয়েক ঘণ্টা সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার ফের তলব করা হয়েছে সুমিত রায়কে। এর মধ্য়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি হয়ে গেল। কারণ এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে, রাজ্য সরকারের পক্ষে সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুমিত রায়ের আইনজীবী সর্বোচ্চ আদালতে জানান, তিনি তদন্তে সহযোগিতা করছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনি ছয় দিন হাজিরা দিয়েছেন এবং সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে উপস্থিত থেকেছেন। জবাবে তুষার মেহতা বলেন, কিছু তথ্য এখনও অজানা রয়েছে, যা সোমবার শুনানি হলে তিনি তুলে ধরতে পারবেন। ১৯ আগস্ট বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Advertisement

ভিডিও

Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda
Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget