এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় ৬২ টি সকেট বোমা নিষ্ক্রিয় করল CID-র বম্ব স্কোয়াড

Bomb Squad in Nadia: কালীগঞ্জের উদ্ধার হওয়া ৬২টি সকেট বোমা নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। জানা গিয়েছে, মোলান্দি গ্রামে সিপিআইএম নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে ওই বোমা গুলি।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: কালীগঞ্জের (Nadia Kaliganj) মোলান্দিতে উদ্ধার হওয়া ৬২টি সকেট বোমা নিষ্ক্রিয় করল সিআইডি-র বম্ব স্কোয়াড (Bom Squad)। জানা গিয়েছে, কালীগঞ্জের মোলান্দি গ্রামে সিপিআইএম নেতা হকসাদ মণ্ডলের বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে ওই বোমা গুলি। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই বাঁচিয়ে দিল বম্ব স্কোয়াড। 

গোপন সূত্রে খবর পেয়ে, কালীগঞ্জ থানার পুলিস বুধবার সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ড্রামে রাখা ৬২টি সকেট বোমা উদ্ধার করে। সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। উল্লেখ্য, গত মাসেই ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি সহ পাঁচ জন আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত মাসের শুরুতেই কালীগঞ্জে (Kaliganj) পুলিশকে (Police) লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সেই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

কালীগঞ্জের (Kaliganj) মোলান্দি এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তাঁরা এলাকাটি ঘিরে রাখেন। এরপরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এদিকে কিছুদিন আগেই কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন। আর বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে তিনটি ড্রামে ২৭টি বোমা উদ্ধার হয়। বোমা গুলি নিষ্ক্রিয় করেছিল বম্ব স্কোয়াড।

পঞ্চায়েত ভোটের আগে প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় প্রথম সারিতে বীরভূম। সম্প্রতি ফের বোমা উদ্ধার হয়েছে এবার বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে, খামেডডা কোয়েল পুকুরের  ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন, তুষারধসে নিহত শিলিগুড়ির বাসিন্দা, সৌরভের নিথর দেহ পৌঁছল শক্তিগড়ের বাড়িতে

সম্প্রতি পাড়ুই থানার ভেড়ামারি গ্রাম থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা (Bomb Rescue) উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ (Police)। বোমা যেখান থেকে উদ্ধার করা হয়, সেই এলাকা প্রথমে ঘিরে রেখেছিল পুলিশ (Police)। পাশাপাশি কিছুদিন আগে শুধুই বোমা উদ্ধার নয়, বোমা বিস্ফোরণও হয়েছিল বীরভূমের ওই এলাকায়। পাড়ুইয়ের এই ভেড়ামারি গ্রামেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় গোয়ালঘর। 

 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget