এক্সপ্লোর

Siliguri News: তুষারধসে নিহত শিলিগুড়ির বাসিন্দা, সৌরভের নিথর দেহ পৌঁছল শক্তিগড়ের বাড়িতে

Siliguri resident Killed in Sikkim Avalanche:সিকিমে তুষারধসে নিহত শিলিগুড়ির বাসিন্দা সৌরভ রায় চৌধুরীর নিথর দেহ এসে পৌঁছল শক্তিগড়ের বাড়িতে ।পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র।

বাচ্চু দাস, দার্জিলিং: সিকিমে তুষারধসে (Sikkim Avalanche )নিহত শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা   (Sourav Roy Chowdhury) সৌরভ রায় চৌধুরী নিথর দেহ ( Deadbody)এসে পৌঁছল শক্তিগড়ের বাড়িতে (Saktigarh) । সিকিম প্রশাসনের পক্ষ থেকে  মরদেহ গাড়ি করে বাড়িতে মৃতদেহ পৌঁছে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে নিহত সৌরভের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb)। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, উত্তর সিকিমে ভয়াবহ তুষারধস (Sikkim Avalanche), ইতিমধ্য়েই পর্যটকের মৃত্যুর খবর মিলেছে। ছাঙ্গু লেক যাওয়ার পথে নাথুলা বর্ডারের কাছে তুষারধস নামে। উত্তর সিকিমে ভয়াবহ তুষারধসে আহতও একাধিক। ১৭ মাইলের কাছে তুষারধসে বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সিকিমের ছাঙ্গু লেক, নাথুলা বর্ডার পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান। সিকিমে গেলে এই দুই জায়গায় ঘুরতে যায় না, এমন পর্যটক নেই বললেই চলে। আর সেখানেই এবার ভয়ঙ্কর বিপর্যয়।

সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ছাঙ্গু লেকের কাছে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পর্যটকরা যখন পায়ে হেঁটে যাত্রী থাকলেও ছাঙ্গু লেক যাওয়ার পথে নাথুলা বর্ডারের কাছে ভয়ঙ্কর তুষারধস নামে। একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর ।ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা।  ১৭ মাইলের কাছে তুষারধস, বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা। সিকিম পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্বেচ্ছাসেবকদের একটি দল সহ উদ্ধার অভিযান শুরু করেছে। অনুমান করা হচ্ছে যে তুষারধসের সময় ওই এলাকায় ১৫০ জনেরও বেশি পর্যটক ছিল। 

আরও পড়ুন, বাঁকুড়ায় প্যারাসুট থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণ বায়ুসেনার

গতবছর বৃষ্টির জেরে সিকিমের ( Sikkim ) সিংতামে ধস নামে। এমন আরও ধস নামার আশঙ্কার কথাও শুনিয়ে রেখেছিলেন আবহাওয়া অফিসের অধিকর্তারা। তাই পর্যটকরা ভয়কে সঙ্গী করেই ব্যাগ পিঠে তুলে নেন। ধস নামে নেপালে ( Nepal Disaster )। আর তার জেরে  নেপালে গিয়ে ধসে আটকে পড়েন বহু বাঙালি পর্যটক।  মুক্তিনাথ দর্শনে যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়ে পর্যটক বোঝাই একাধিক গাড়ি। খাবার ও পানীয় জলের সমস্যাও প্রকট হচ্ছে প্রতিনিয়ত। ঝর্নার জল খেতে বাধ্য হন পর্যটকরা। দিল্লির তরফে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টাও করা হয়।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget