এক্সপ্লোর

CID : BJP বিধায়ককে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CID-র, 'মোবাইল পুকুরে ফেলব না', কটাক্ষ নীলাদ্রিশেখরের

AIIMS Recruitment Scam Case : গত বছরের অক্টোবরে এই মামলাতেই বাঁকুড়ার বিজেপি বিধায়ককে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন রাজ্য গোয়েন্দারা

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : এইমসে (AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) আজ ফের বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। পাঁচিল টপকেও পালাব না, মোবাইলও পুকুরে ফেলব না, ভবানী ভবন থেকে বেরিয়ে মন্তব্য বিজেপি বিধায়কের। জবাব দিয়েছে তৃণমূলও। 

রাজ্যজুড়ে শোরগোল ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত তৃণমূলের ৩ বিধায়ক জেলবন্দি ! আরও এক বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ! এই প্রেক্ষাপটে পঞ্চায়েত নির্বাচনের আগে যখন দুর্নীতি ইস্যুতে শাসকদলকে ক্রমশ কোণঠাসা করতে চাইছে বিরোধীরা, তখন কল্য়াণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে বুধবার ফের জিজ্ঞাসাবাদ করল রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID।

অনেক কম নম্বর পেয়েও, কল্যাণী এইমসে সুপারিশের ভিত্তিতে বেআইনিভাবে বিধায়ক কন্যা মৈত্রেয়ী দানা চাকরি পান বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত করছে CID। গত বছরের ১১ অক্টোবর এই মামলাতেই বাঁকুড়ার বিজেপি বিধায়ককে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন রাজ্য গোয়েন্দারা। আর এদিন তাঁকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CID। এনিয়ে নীলাদ্রিশেখর দানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমায় যতবার ডাকবে ততবার আসব।

৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার জনের পর নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রেয়ীর নাম থাকার পরও, কল্যাণী AIIMS-এ ঠিকাদার সংস্থায় চাকরি পান তিনি। CID সূত্রের দাবি, গত বছরের ১৫ জুলাই, বিধায়ক-কন্যা দাবি করেন, নিয়োগ সংক্রান্ত কোনও কিছুতে বাবার কোনও ভূমিকা ছিল না। কল্যাণী এইমসেও কোনওদিন যাননি। যদিও গোয়েন্দাদের দাবি, কল্যাণী AIIMS কর্তৃপক্ষ জানায়, বিজেপি বিধায়ক তাঁর মেয়ের চাকরির জন্য হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন।

যে বেসরকারি সংস্থা নিয়োগ করেছিল, তারাও জানায়, চাকরির সুপারিশপত্র এসেছিল কল্যাণী AIIMS থেকে। এরপরই গত বছরের অক্টোবরে বাঁকুড়ার বিজেপি বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে CID। সূত্রের দাবি, এরপর এই মামলায় আরও কিছু তথ্যপ্রমাণ তাঁদের হাতে এসেছে। এছাড়াও নীলাদ্রিশেখর দানার বয়ানেও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। সেগুলি নিয়ে জানতেই এদিন তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছিল।

এনিয়ে নীলাদ্রিশেখর দানা বলেন, আমি পাঁচিল টপকে পালাব না। পুকুরে মোবাইল ফেলে দেব না। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আমার জেলায় গিয়ে বলে এসেছিলেন, নীলাদ্রি দানার মেয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন। আরে প্রমাণ করে দেখান না।

এই মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ছাড়াও, বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ মোট ৮ জনের নামে কল্যাণী থানায় FIR হয়।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget