এক্সপ্লোর

CID: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল CID-র

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধর এবিপি আনন্দর কাছে দাবি করেছেন, সব নথি সিআইডি-কে দেওয়া হয়েছে।

কলকাতা: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল করল সিআইডি (CID)। ওই বাড়িতে তল্লাশি করতে চান সিআইডি-র গোয়েন্দারা। গতকাল বাড়িতে কেউ না থাকায় তল্লাশি চালানো যায়নি। বাড়ি সিল করে নোটিস (Notice) টাঙানো হয়েছে।

এবিপি আনন্দে বয়ান: অন্যদিকে, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইপিএস (IPS) দেবাশিস ধর এবিপি আনন্দর কাছে দাবি করেছেন, সব নথি সিআইডি-কে দেওয়া হয়েছে। ২০১৫-’১৮ পর্যন্ত সম্পত্তি বেড়েছে বলে যে হিসাবের কথা বলা হচ্ছে, তা যিনি হিসাব করেছেন তিনিই বলতে পারবেন। সুদীপ্ত রায়চৌধুরী একজন ব্যবসায়ী। আমি চাকরিজীবী। আমরা আলাদা মানুষ। ওঁর সঙ্গে অন্য পুলিশেরও পরিচয় আছে। এবিপি আনন্দর কাছে দাবি আইপিএস দেবাশিস ধরের। 

আমিরের ‘আমিরি’: গার্ডেনরিচের (Gardenreach) আমিরের ‘আমিরি’র নমুনায় চমকে উঠেছে বাংলা! কেন্দ্রীয় গোয়েন্দাদের হানায় মিলেছে হিসাব-হীন ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! এর ২৪ ঘণ্টার মধ্যেই, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় রাজ্যেরই IPS অফিসার দেবাশিস ধরের বাড়ি-সহ একাধিক ঠিকানায় হানা দিল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID।

স্ক্যানারে আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীও। তাঁর বাড়ি থেকে সোনার গয়না ও ৩টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে সিআইডি। উদ্ধার হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি। সিআইডি সূত্রের দাবি, ২০১৫ থেকে ২০১৮’র মধ্যে IPS অফিসার দেবাশিস ধরের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। 

অভিযোগ, সম্পত্তি বৃদ্ধিতে তাঁকে সাহায্য করেছিলেন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। তার ভিত্তিতেই দুর্নীতি দমন আইনে মামলা রুজু হলে তদন্তে নামে CID। ভবানীভবন সূত্রের খবর, একসময় ব্যারাকপুরে কর্মরত ছিলেন IPS অফিসার দেবাশিস ধর। সেই সময় দুর্নীতি সংক্রান্ত একটি অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এই প্রসঙ্গে, দেবাশিস ধর এবিপি আনন্দকে জানিয়েছিলেন, CID’কে সহযোগিতা করেছি। সম্পত্তি সংক্রান্ত যা যা তথ্য চেয়েছে, সবই দেখিয়েছি। ২০২১-এর ১০ এপ্রিল, বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। শীতলকুচিকাণ্ডের পরে তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। 

কম্পালসারি ওয়েটিং: বর্তমানে IPS দেবাশিস ধরকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছে। CID সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ভবানী ভবনেও ডাকা হতে পারে তাঁকে। এদিনই IPS দেবাশিস ধরের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেক এবং প্রগতি ময়দান থানা এলাকার মেট্রোপলিটনে, ২টি বাড়িতে হানা দেয় CID।

 প্রায় ১০ ঘণ্টার তল্লাশিতে, ২৮০ গ্রাম সোনার গয়না ৩টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে সিআইডি। গাড়ি না নিয়ে গেলেও, মালিকানার কাগজপত্র নিয়ে গিয়েছেন গোয়েন্দারা। এর আগে চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। পরে জামিন পান। এখন আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় IPS অফিসার দেবাশিস ধরের সঙ্গে তাঁর নাম ওঠায় শুরু হয়েছে চাপানউতোর। পরবর্তীতে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলা কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget