CID On TMC MP : ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে সময় দিল না CID

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে ফের তলব। হাজিরা এড়িয়ে ৭ দিনের সময় চেয়েছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। কিন্তু সময় না দিয়ে পরশুদিন ভবানীভবনে ফের তাঁকে তলব করে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে তাঁকে সমন পাঠানো হয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইনে পরেশরাম দাসের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
মূলত ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময়, অশান্তির ঘটনা ঘটে। সেখানে খুনের চেষ্টা থেকে শুরু করে গুলি ছোঁড়ার ঘটনা, এমন কি অস্ত্র আইনে মামলা হয়। এই মামলার তদন্তভার দায়িত্বভার সিআইডি গ্রহণ করেছে। হাইকোর্টের নির্দেশে সিআইডি এই দায়িত্বভার গ্রহণ করার পর, একটা এফআইআর রুজু করে। সেখানে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের নাম রয়েছে।
Before You Go
Bye Election in Nandigram: পুজোর আগেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ঘোষণা কমিশনের





















