এক্সপ্লোর

CID : এনামুল হককে তিহাড় জেলে গিয়ে জেরা করতে চায় সিআইডি

Enamul Haque : এর আগে এনামুলের তিন পলাতক ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত এনামুল হককে (Enamul Haque) তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে জেরা করতে চায় সিআইডি (CID)। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের একটি মামলার সূত্রে সিআইডি এনামুলকে জেরা করতে চায়। এর আগে এনামুলের তিন পলাতক ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। ওই তিনজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, এনামুল হক আপাতত ইডি-র জেল হেফাজতে রয়েছে। তিহাড় জেলে রয়েছে সে। 

সিআইডি-র নজরে এনামুল হকের তিন ভাইপো-

গরুপাচার মামলায় সিআইডি-র নজরে এনামুল হকের তিন ভাইপো। বেন্টিঙ্ক স্ট্রিটে এনামুলের তিন ভাইপো হুমায়ুন কবির, জাহাঙ্গির আলম ও মেহেদি হাসানের সংস্থা JHM গোষ্ঠীর দুটি অফিসে তল্লাশি চালানো হয় সম্প্রতি। একই বিল্ডিংয়ে ওই দুটি অফিস সিল করে দেন সিআইডি অফিসাররা। এর আগে গরুপাচার মামলায় এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখকে গ্রেফতার করে সিআইডি। গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এনামুল হক। 

গরু পাচার চক্রের কিংপিন এবং অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হককে আগেই গ্রেফতার করেছে সিবিআই। সম্প্রতি এনামুল হকের এক ঘনিষ্ঠের হোটেল সিল করে দেয় সিআইডি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ওমরপুর মোড়ে ওই হোটেলে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান সিআইডি অফিসাররা। পুলিশ সূত্রে খবর, তারপর হোটেলটি সিল করে দেওয়া হয়। সূত্রের দাবি, ওই হোটেল থেকেই একসময় মুর্শিদাবাদে গরু পাচারের কারবার নিয়ন্ত্রণ করা হত। তার আগে, রঘুনাথগঞ্জের ইছাখালি এলাকায় আলম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সিআইডি তল্লাশি চালায়। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়।

সম্প্রতি বীরভূমে এনামুল হকের সম্পত্তির খোঁজে গিয়ে অনুব্রত-র অনুষঙ্গ খুঁজে পায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বীরভূমে এনামুল হকের নামে বেশ কিছু জমির সন্ধান মিলেছে। ওই জমিগুলি ২০১৭ সালে বাজারদরের থেকে কম দামে কেনা হয়েছিল বলে দাবি। অনুব্রত মণ্ডলের সহায়তায় এনামুল কম দামে জমি পেয়েছিলেন, কি না, খতিয়ে দেখছে সিবিআই।

সিবিআই (CBI) সূত্রে দাবি, বোলপুরের সুরুল মৌজায়, এনামুলের নামে প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে ২ বিঘা ২ কাটা জমি রয়েছে এনামুলের হকের স্ত্রী রাশিদা বিবির নামে। এছাড়া, আরও ১২ কাঠা জমির হদিশ পাওয়া যায়। সেটি রয়েছে মাসুদা খাতুনের নামে। এই মাসুদা খাতুন এনামুল হকের মেয়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশেরও দাবি, এই জমি এনামুলের। সুরুলে একটি মার্বেলের দোকানের পিছনের একটি জমিও নাকি এনামুলের। স্থানীয়দের একাংশের দাবি তেমনটাই। সেখানে অবশ্য উঠে এসেছে আরও একটি নাম। সিবিআই সূত্রে দাবি, এই জমির অংশীদার গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত আব্দুল লতিফ। 

এই সব জমিই নাকি তৎকালীন বাজারমূল্যের চেয়ে কম দামে কেনা হয়েছিল। কীভাবে এত জমি বাজারের চেয়ে কম দামে এনামুলের হাতে এল তারই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের খবর, এই সমস্ত তথ্য আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন ; গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল ঘনিষ্ঠের হোটেল সিল করল সিআইডি

সেরা শিরোনাম

CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget