এক্সপ্লোর

Cattle Scam: গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল ঘনিষ্ঠের হোটেল সিল করল সিআইডি

CID Sealed Murshidabad Hotel: রঘুনাথগঞ্জ থানা এলাকায় 'সোনার বাংলা' বলে একটি হোটেল সিল করল সিআইডি আধিকারিকেরা। সূত্রের দাবি, ওই হোটেল থেকেই একসময় মুর্শিদাবাদে গরু পাচারের কারবার নিয়ন্ত্রণ করা হত।

রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: গরু পাচারকাণ্ডে (Cattle Scam) ধৃত এনামুল হকের এক ঘনিষ্ঠের হোটেল সিল করে দিল সিআইডি (CID)। গতকাল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার (Raghunathganj Police Station Area) ওমরপুর মোড়ে ওই হোটেলে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান সিআইডি অফিসাররা। পুলিশ সূত্রে খবর, তারপর হোটেলটি সিল করে দেওয়া হয়। সূত্রের দাবি, ওই হোটেল থেকেই একসময় মুর্শিদাবাদে গরু পাচারের কারবার নিয়ন্ত্রণ করা হত। তার আগে, গতকালই রঘুনাথগঞ্জের ইছাখালি এলাকায় আলম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সিআইডি তল্লাশি চালায়। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

কী কারণে এনামুল ঘনিষ্ঠের হোটেল সিল করে দিল সিআইডি ? কী চলত সেখানে ?

গতকাল রাতে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে 'সোনার বাংলা' বলে একটি হোটেল রেড করে সিআইডি আধিকারিকেরা। তদন্তের পর হোটেলটি সিল করে দিয়েছে। উল্লেখ্য ওমরপুর মোড়ের এই হোটেল থেকেই এনামুল হকের গরু পাচারের কারবার চলত বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল। দিন কয়েক ধরেই জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় সিআইডির একটি বিশেষ দল তল্লাশি চালাচ্ছে ।একজন এনামুল ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিআইডি হেফাজতে নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত-সহ একাধিক জায়গায় সিআইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে তদন্তের সময় তারা বেশ কিছু গরু পাচার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে। একটি কম্পিউটারের হার্ড ডিস্ক তারা সেখান থেকে সংগ্রহ করেছে। এছাড়াও রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন এলাকায় তাঁরা একেবারে নিচুস্তরে গিয়ে তদন্ত চালাচ্ছে। একাধিক জনকে সিআইডি আধিকারিকরা তাঁদের বহরমপুর কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। 

আরও পড়ুন,মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় অনুব্রতকে আনা হচ্ছে কলকাতায়, আজই তোলা হবে কোর্টে

'এনামুলের সঙ্গে একটা সময় নিয়মিত কথা হত অনুব্রত-র দেহরক্ষীর'

গরুপাচারকাণ্ডে ইতিমধ্যেই এনামুল হককে গ্রেফতার করেছে ইডি। দিল্লির ইডির সদর দফতরে জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। গরুপাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে একটা সময় নিয়মিত কথা হত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের । ফোনকলের রেকর্ড ঘেটে এমনটাই দাবি সিবিআই-র। গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। মূল অভিযুক্ত এনামূল হক সম্পর্কে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। এনামুলের থেকে কি একাধিকবার মূল্যবান উপহার নিয়েছিলেন? ঘাটালের তৃণমূল সাংসদ সেবার দাবি করেছিলেন, তিনি এনামূলকে চেনেন না। সিবিআই সূত্রে দাবি করা হয়, এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামূল হকের। এমনকি এনামূলের থেকে একাধিকবার মূল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। যদিও দেব বলেন, 'আমি এনামূল হককে চিনি না। কোনও টাকা পয়সার লেনদেন হয়নি। কোনও মুল্যবান গিফট নিইনি।' 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget