এক্সপ্লোর

Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা চাই! ফের অভিষেকের বাড়িতে সিআইডি, কবে হাজিরার নির্দেশ ?

DJ Case : DJ-মামলায় অভিষেকের বাড়িতে ফের CID । ভোট প্রচারে উস্কানি ভাষণের কারণে মঙ্গলবার অর্থাৎ ৩০ জুন ভয়েস টেস্ট করা হবে।

কলকাতা : বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একের পর এক ধাক্কা খাচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তিল তিল করে গড়া দলটি আজ ভেঙে চুরমার। তৃণমূল এখন দুটি ভাগে বিভক্ত। কালীঘাটের তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। আর এই সবের মাঝে সবচেয়ে বড় বিপদে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। একাধিক মামলার সাঁড়াশি চাপে আটকে তিনি। চলছে একের পর এক জেরা। এবার বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে মন্তব্যের মামলায় ফের অভিষেকের বাড়িতে সিআইডি।                                                 

আবারও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। DJ-মামলায় অভিষেকের বাড়িতে ফের CID । আদালতের অর্ডারের কপি দিয়ে এলেন CID আধিকারিকরা। ৩০ জুন কোর্টে যাওয়ার জন্য CID-র এই নোটিস জারি। ভোট প্রচারে উস্কানি-ভাষণ-এর কারণে মঙ্গলবার অর্থাৎ ৩০ জুন ভয়েস টেস্ট করা হবে। মূলত কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেককে নোটিস ধরাল সিআইডি।                                 

আরও পড়ুন - 'আমার নামে ১০২টি মামলা', 'যে অত্যাচার হয়েছে...'! তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী ?

গত ২৩ জুন, DJ-মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে সিআইডি-র তরফে বিধাননগর আদালতে আবেদন করা হয়েছিল। জানানো হয়েছিল যে, DJ-মামলায় ইতিমধ্যেই তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে। টেকনিক্যাল বিষয়গুলো তারা সংগ্রহ করেছে। কিন্তু, অভিষেকের যে মন্তব্যকে কেন্দ্র করে মামলা, সেই মন্তব্য তাঁর কি না তা আরও বিস্তারিত জানতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। সেইমতোই ২৩ জুন বিধাননগর আদালতে আবেদন করে সিআইডি। পরবর্তীতে তা মঞ্জুরও হয়ে যায়। আগামী ৩০ জুন কণ্ঠস্বরের নমুনা আদালতের কাছে এসে দিতে হবে অভিষেককে। তেমনটাই নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশের নোটিশ হাতে নিয়ে বুধবার সন্ধায় অভিষেকের বাড়িতে হাজির হন সিআইডি অধিকারীরকরা। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেককে নোটিস ধরাতে সিআইডি হাজির হয় তাঁর বাড়িতে।                         

ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজে-ও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই।" 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget