এক্সপ্লোর

Civic Volunteer Arrest: পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি করে সেই পোশাকেই দুর্ব্যবহার! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Kolkata News: প্রথমে থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরি, তারপর সেই পোশাক পরে কসবা এলাকায় গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ। আর এই অভিযোগে এবার গ্রেফতার করা হল এক সিভিককে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফের সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি ফাঁস। অভিযোগ, পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি ও সেই পোশাকে দুর্ব্যবহার করে সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ারকে।

গ্রেফতার সিভিক ভলান্টিয়ার: ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে, প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল কসবা থানা।  প্রথমে থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরি, তারপর সেই পোশাক পরে কসবা এলাকায় গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ। আর এই অভিযোগে এবার গ্রেফতার করা হল এক সিভিককে। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে পুলিশে ফোন করে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে ১০০ ডায়াল করে একজন ফোন করেন। তিনি অভিযোগ করেন, নীরজ সিংহ নামে এক সিভিক ভলান্টিয়ার কনস্টেবলের পোশাক পরে খারাপ ব্যবহার করছে। কসবা থানার পুলিশ এসে গ্রেফতার করে নীরজ সিংহকে। ছদ্মবেশ ধারণ ও চুরির মামলা রুজু করেছে পুলিশ। শুরু হযেছে বিভাগীয় তদন্ত। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে উঠে আসে চুরি ও দুর্ব্যবহারের অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরজ, জেরায় তা স্বীকার করেছে অভিযুক্ত। আগামীকাল তাকে তোলা হবে আদালতে।  

চলতি সপ্তাহে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে লরিচালকদের থেকে তোলাবাজির অভিযোগ সামনে আসে। এক মহিলা গিয়ে প্রশ্ন করায়, রীতিমতো ঘাবড়ে যান পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। ধরা পরে যেতেই হাত জোর করে ক্ষমা চান ASI। কান্নায় ভেঙে পড়েন সিভিক ভলান্টিয়ার। ভাইরাল হয় এই ঘটনার ভিডিও। তাতে নড়েচড়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ক্লোজ করা হয় ASI-কে। অনির্দিষ্টকালের জন্য় ছুটিতে পাঠানো হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকেও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর গাড়িতে বসে রয়েছেন এক পুলিশ আধিকারিক। রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার। লরিচালকের থেকে টাকা তোলায় এক মহিলা রীতিমতো ভর্ৎসনা করছেন তাঁদের। প্রশ্নের মুখে পড়ে টাকা তোলার দায় সিভিক ভলেন্টিয়ারের উপর চাপান তিনি। মহিলার ধমক শুনে কান ধরে ওঠবোস করেন সিভিক ভলান্টিয়ার। কান্নায় ভেঙে পড়েন তিনি। হাত জোর করে ক্ষমা চান ASI পদমর্যাদার পুলিশ আধিকারিক। এরপরই পদক্ষেপ নেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে রিপোর্ট দেয় বরানগর থানা।                             

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget