এক্সপ্লোর

Civic Volunteers: মার, বুকে পা তুলে দেওয়া, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ, তাঁরা গড়বেন ভবিষ্যৎ!

Primary Education: নিয়ম না থাকা সত্বেও লাঠিচার্জ, বুট পরা পা বুকে তুলে দেওয়া, কখনও আবার সিভিক ভলান্টিয়ারের মারে স্কুটার আরোহীর মৃত্যু বা পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ।

ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: বার বার প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা (Primary Education)। কখনও অধিকার না থাকা সত্ত্বেও লাঠিচার্জ, কখনও বুকে পা তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশে বর্তমানে ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন ৬ হাজার ৯৩২ জন (Civic Volunteers)। বাধ্যবাধ্যকতা থাকা সত্ত্বেও, বার বার নানা অভিযোগ সামনে এসেছে।

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরণের এক্তিয়ার বর্হিভূত কাজের অভিযোগ রয়েছে

নিয়ম না থাকা সত্বেও লাঠিচার্জ, বুট পরা পা বুকে তুলে দেওয়া, কখনও আবার সিভিক ভলান্টিয়ারের মারে স্কুটার আরোহীর মৃত্যু বা পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ। বিভিন্ন সময়, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরণের এক্তিয়ার বর্হিভূত কাজ এবং চাঞ্চল্য়কর ঘটনায় জড়িত থাকার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে।

সেই সিভিক ভলান্টিয়ারদেরই প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্তে এখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে। প্রাক্তন পুলিশকর্তা অনিল রায় সাফ বলেছেন, "এঁদের কাজ পড়ানো নয়।"

তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১২ সালে চুক্তিভিত্তিক এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়। সিভিক ভলান্টিয়ারদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা আগে ছিল মাধ্যমিক উত্তীর্ণ। পরে তা আরও কমিয়ে অষ্টম শ্রেণি করা হয়। সিভিক ভলান্টিয়ার নিয়োগে নেওয়া হয় না কোনও পরীক্ষাও। 

আরও পড়ুন: Civic Volunteers: আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত

বর্তমানে, সিভিক ভলান্টিয়ারদের বেতন ৯ হাজার টাকা। মূলত, কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এরকম সিভিক ভলান্টিয়ারা থানায় ডেটা এন্ট্রির কাজ করেন। সার্জেন্টদের সহযোগিতায় রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ, লাইন সামলানো এবং যান নিয়ন্ত্রণের কাজ করেন সিভিক ভলান্টিয়ারা। থানাতেও মোতায়েন থাকেন। প্রয়োজনে, তাঁরা পুলিশ অফিসারদের সহযোগিতা করেন। নিয়ম অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের কাছে কোনও অস্ত্র থাকে না। তাঁদের কাছে লাঠি থাকারও কথা নয়। সম্প্রতি পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের পর, কলকাতা পুলিশ এলাকায় ফিল্ড পোস্টিং দেওয়া হয় সিভিক ভলান্টিয়ারদের।

শিক্ষকের মতো মানুষ গড়ার কাজ কী ভাবে করবেন সিভিক ভলান্টিয়াররা!

সূত্রের দাবি, রাজ্য পুলিশে বর্তমানে ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়াররা রয়েছেন। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন ৬ হাজার ৯৩২ জন সিভিক ভলান্টিয়ার, যাঁদের একাংশের বিরুদ্ধে বার বার দাদাগিরি কিংবা জুলুমবাজির অভিযোগ উঠেছে। অর্থাৎ যাঁরা নিজেদের কাজই ঠিকমতো করতে পারেন না, বলে অভিযোগ। তাঁরা শিক্ষকের মতো মানুষ গড়ার কাজ কী ভাবে করতে পারেন, তা নিয়ে সব মহলে জোরাল প্রশ্ন উঠছে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget