এক্সপ্লোর

Mamata On Guru Purnima : গুরুপূর্ণিমার পুণ্যক্ষণ কাকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী ?

Mamata Darjeeling : কোথাও শিশুদের আদর করলেন। তাদের হাতে চকোলেট তুলে দিলেন।

আশাবুল হোসেন, দার্জিলিং : পাহাড়ি পথ ধরে হাঁটা, শৈলশহরের মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি, টাপুর টুপুর বৃষ্টিতে ফুচকা বানানো আর সফরের তৃতীয় দিনে কবি ভানুভক্তের জন্মদিনে ( Nepali poet Bhanubhakta Acharya)  ছোটদের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী ( Mamata Bandyopadhyay)। গুরুপূর্ণিমার সকালে পাহাড়বাসীকে জানালেন শুভেচ্ছা। বললেন, আজ গুরুপূর্ণিমা, সব গুরুদের প্রণাম,সেলাম ! 

নেতা তিনিই হন, যিনি মাটি থেকে উঠে আসেন : মমতা
বুধবার কবি ভানু ভক্তের জন্মদিন। এদিন দার্জিলিং-এর প্রাণকেন্দ্র মলে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভেদাভেদ ভাব ত্যাগ করতে বার্তা দিয়েছিলেন ভানু ভক্ত। বাংলার সঙ্গে গভীর যোগ পাহাড়ের। যাঁরা মানবিক, তাঁরা কখনও ভেদাভেদ করেননি। নেতা তিনিই হন, যিনি মাটি থেকে উঠে আসেন’। 

আরও পড়ুন :

কোলে তুলে আদর, চকোলেট বিলি, পাহাড়ে কচিকাঁচাদের মধ্যে মমতা


গুরুপূর্ণিমায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা 
গুরুপূর্ণিমায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গুরুজনদের কাছে প্রণত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ' আমি গুরু পূর্ণিমার এই শুভ দিনে গুরুজন এবং আগামী প্রজন্ম অর্থাৎ শিশুদের উৎসর্গ করছি। ' 

শিশুদের সান্নিধ্যে মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ সারেন। সকাল ১০টা নাগাদ তিনি প্রাতঃভ্রমণে বের হন। জাকির হুসেন রোড, নেহরু রোড ধরে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যেই সারেন স্থানীয়দের সঙ্গে কথোপকথন। কোথাও শিশুদের আদর করলেন। তাদের হাতে চকোলেট তুলে দিলেন। কোথাও সবজির দোকানে গিয়ে খোঁজ নেন দামের। কোথাও আবার পর্যটকদের সেলফি তোলার আবদার মেটান। 

হাঁটতে হাঁটতেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে বিবর্ণ অবস্থায় পড়ে রাজভবনের পাশে গাঁধী মূর্তি।  অযত্নে পড়ে থাকা ওই স্ট্যাচু  রং করে নিয়মিত যত্ন নেওয়ার নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে গাঁধী মূর্তির পাশে নেতাজির একটি মূর্তি স্থাপনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙে অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিংয়ের ক্যাফে হাউসের উদ্বোধনে গাইলেন গান। পাশাপাশি রাস্তায় হাঁটতে হাঁটতে ঢুকে পড়লেন ফুচকার দোকানে। নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ালেন ছোটদের। পাশেই দাঁড়িয়েছিলেন বাংলাদেশ থেকে আসা এক পর্যটক। রাস্তার ধারে এভাবে মুখ্যমন্ত্রীকে ফুচকা বানাতে দেখে হতবাক তিনি!


সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget