এক্সপ্লোর

Mamata Banerjee: কোলে তুলে আদর, চকোলেট বিলি, পাহাড়ে কচিকাঁচাদের মধ্যে মমতা

Darjeeling News:এ দিন হাঁটতে হাঁটতেই রাজভবনের পাশে গাঁধী মূর্তির বিবর্ণ রূপ চোখে পড়ে মমতার। মূর্তিটি অযন্তে পড়ে রয়েছে, দেখতে পান তিনি।

আশাবুল হোসেন, দার্জিলিং: রাজনৈতিক কচকচানি নেই, নেই তর্ক-বিতর্ক। পাহাড় সফরে তাই অন্য মেজাজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কখনও ফুচকার স্টল দেখে দাঁড়িয়ে পড়লেন, নিজে হাতে বানিয়ে সকলকে ফুচকা খাওয়ালেন। কখনও আবার কফি হাউসের মনোরম পরিবেশে মিশে গেলেন। এ বার শিশুদের মধ্যে চকোলেট বিলি করতেও দেখা গেল তাঁকে। 

পাহাড়ে অন্য মেজাজে মমতা

উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে বুধবার সকালে পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরোন মমতা। সকাল ১০টা নাগাদ নিরাপত্তারক্ষী এবং সহযোগীদের সঙ্গে নিয়েই বেরোন তিনি। জাকির হুসেন রোড ধরে হাঁটতে শুরু করেন। দুপুর ১২টা পর্যন্ত আর পায়ে হেঁটেই জনসংযোগ সারতে দেখা যায় তাঁকে। 

এ দিন টানা দু'ঘণ্টা এই রাস্তা, ওই রাস্তায় হাঁটেন মমতা। তাঁকে দেখতে ভিড় জমে যায় সর্বত্র। ছেলেমেয়েকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বড়রাও। কাছে এগিয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মমতা। সুবিধা-অসুবিধার কথা জানতে যান। মমতাকে দেখে বাড়ির ছাদ থেকেও হাত নাড়েন সাধারণ মানুষ। কেউ কেউ তড়িঘড়ি নেমে আসেন সন্তান-সন্ততিকে নিয়ে। দুই শিশুকে কোলেও তুলে নেন মমতা। কৌটোভর্তি চকোলেট কচিকাঁচাদের মধ্যে বিলি করেন। সাধারণ মানুষকে এ দিন গুরু পূর্ণিমার শুভেচ্ছাও জানান মমতা। 


Mamata Banerjee: কোলে তুলে আদর, চকোলেট বিলি, পাহাড়ে কচিকাঁচাদের মধ্যে মমতা

এক শিশুকে কোলে নিয়ে মমতা

আরও পড়ুন: Dlip Ghosh: তৃণমূল থেকেও দ্রৌপদীর সমর্থনে ভোট! ক্রসভোটিংয়ের জল্পনা উস্কে দিলেন দিলীপ

এর পর হাঁটতে হাঁটতে নিত্যপণ্য এবং শাক-সবজির দোকানেও গিয়ে হাজির হন মমতা। জিনসপত্রের কত দাম, আগে কত ছিল, এখন কত বেড়েছে, এসব জানতে চান ব্যবসায়ীদের কাছে। আলু-পেঁয়াজ কোথা থেকে আসে, পাহাড়ে চাষবাসের কী অবস্থা খুঁটিয়ে জানতে চান। লোকজনের নিজস্বী তোলার আবদারও মেটান মমতা। 

এ দিন হাঁটতে হাঁটতেই রাজভবনের পাশে গাঁধী মূর্তির বিবর্ণ রূপ চোখে পড়ে মমতার। মূর্তিটি অযন্তে পড়ে রয়েছে, দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। মূর্তি রং করে নিয়মিত যত্ন নেওয়ার নির্দেশ দেন। এমনকি ওই মূর্তির পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি বসানোরও নির্দেশ দেন। 

ফুচকা বানানো থেকে চকোলেট বিলি, নানা মেজাজে ধরা দিলেন মমতা

এর আগে, পাহাড়ের রাস্তায় ফুচকা বানিয়ে সকলকে খাওয়াতে দেখা যায় মমতাকে। মঙ্গলবার জিটিএ-র শপথগ্রহণে অংশ নেন তিনি। তার পর বেরিয়ে এক ফুটকার স্টল চোখে পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে নিজেই ফুচকা বানিয়ে ছোটদের খাওয়াতে শুরু করেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget