এক্সপ্লোর

Mamata Banerjee: জুনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছেন, ভবানীপুরে জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee News: আজ, মঙ্গলবার, ভবানীপুরের পাশাপাশি আরামবাগেও যান মুখ্যমন্ত্রী। হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে চাকরির কথা বলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) বক্তৃতা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কথা বলবেন 'লন্ডন স্কুল অফ ইকনোমিক্স'-এর ('London School Of Economics') পড়ুয়াদের সঙ্গেও।  এমনটা ভবানীপুর (Bhowanipore) মডার্ন স্কুলের উদ্বোধনে গিয়ে নিজেই জানান মুখ্যমন্ত্রী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মমতা

এদিন ভবানীপুরে একটি স্কুলের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এই স্মৃতি বিজড়িত জায়গায় দাঁড়িয়ে আমি সানন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন, জুন মাসে। সেই সঙ্গে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রছাত্রীরা দেখা করতে চেয়েছেন। যাই হোক। আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। আমি ওঁদের অনুষ্ঠান উপেক্ষা করতে পারি না। নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না।' সমস্ত বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাঙালি অধ্যাপকের সংখ্যা সবচেয়ে বেশি, জানান মুখ্যমন্ত্রী।                   

আজ, মঙ্গলবার, ভবানীপুরের পাশাপাশি আরামবাগেও যান মুখ্যমন্ত্রী। হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। 'এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি। চারিদিকে চাকরি চাই, চাকরি। সরকারি চাকরি ৫ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম এবং বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য। এই চাকরিগুলিকে আটকাবেন না।' এদিন ভবানীপুরের মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Dev on Mamata Banerjee: আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরে এলাম ঘাটালের জন্যই: দেব

'কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত শিক্ষক নিয়োগ হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাদের জন্য। চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। ৬০ হাজার পুলিশে নিয়োগ হবে। প্রায় ১ লক্ষের মতো শিক্ষক নিয়োগ হবে। বিভিন্ন দফতরে ৫ লক্ষ ছেলেমেয়েকে নেওয়া হবে। যেই আমরা তৈরি করছি ওমনি একটা কেস ঠুকে দিচ্ছে। সাহস থাকলে ভোটে লড়ুন। একটু গণতন্ত্রের রাজনীতির রাস্তায় করুন। সর্বত্র দুর্নীতি করবার চেষ্টা করবেন না। এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি', একের পর এক কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget