এক্সপ্লোর

Mamata Banerjee: লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট মুখ্যমন্ত্রীর, 'ছোটবেলায় বাবাকে হারিয়েছি..সংগ্রামকে ভয় পাই না' !

Mamata On London Oxford Controversy : লন্ডন-বিতর্কের মধ্যেই আবেগঘন পোস্ট মুখ্যমন্ত্রীর, পোস্টে কী লিখলেন মমতা ?

কলকাতা: লন্ডনে গিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট মুখ্যমন্ত্রীর। বাম-বিজেপির একের পর এক নিশানার পর মমতা সোশ্যাল পোস্টে লেখেন নানা কথা। 'ছোটবেলায় বাবাকে হারানো' থেকে জীবনের প্রতিটা পদে যুদ্ধ করে যাওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, 'ছোট থেকেই লড়াই, সংগ্রামকে আমি কখনও ভয় পাই না। কিন্তু বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়।'

আরও পড়ুন, প্রথমে বাড়ির আসবার দেখে সন্দেহ, চোখ পড়ে দরজার আড়ালে গোপন কুঠুরিতে, তল্লাশি চালাতেই...

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে বলতে গেলে, মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন SFI সমর্থকদের। পাল্টা, আর জি করে 'ক্রাউড ফান্ডিং' থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে ছ'টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা।


 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছিলেন। তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার কড়া নিন্দা করছি, প্রতিক্রিয়া সৌগত রায়ের। আর জি কর ই্স্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এটা সত্যি। কিন্তু অক্সফোর্ডে কোনও সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাননি। দেশকে বেইজ্জত করার জন্য এটা SFI-এর নতুন ছক, পাল্টা অভিযোগ দেবাংশু ভট্টাচার্যর। তৃণমূল নেতা সুদীপ রাহা সোশাল মিডিয়ায় এই পোস্টে লিখেছেন, বাংলায় পারেনি। দেশে পারেনি। লন্ডনে পারেনি। ওরা অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে। ওরে, মমতা একটা লড়াইয়ের নাম। এ লড়াই থামানো যায় নি, যায় না, যাবে না। জ্বলে ওঠো দিদি। তুমি বাংলার আগুন। তুমি দেশের আলো। 

শুরুটা হয়েছিল ঝলমলে ভাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখা। কখনও পিয়ানো বাজানো, চা চক্রে অংশ নেওয়া। সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে কেলগ কলেজে বক্তৃতা দিতে মুখ্য়মন্ত্রীর পৌঁছনো!বক্তৃতার শুরু থেকে সর্বধর্ম সমন্বয়...ঐক্য়ের বার্তা...কন্য়াশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি।তখন দর্শকাসন উপস্থিত কয়েকজন তাঁকে বলেন, নির্দিষ্ট করে বলুন, কোন কোন কোম্পানি এসেছে, এরপরই পরিস্থিতি অন্য়দিকে ঘুরতে শুরু করে। মুখ্য়মন্ত্রীকে আর জি কর কাণ্ড নিয়েও প্রশ্ন ছুড়ে দেন দর্শকদের একাংশ।

দর্শকের তরফে প্রশ্ন ওঠে, ম্যাম, আর জি করের বিষয়টা কী হল? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি জানেন, মামলাটি বিচারাধীন এবং এটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে, এটা আর আমাদের কাছে নেই। দয়া করে এখানে রাজনীতি করবেন না, এটা রাজনীতি করার জায়গা নয়। সেটা আপনারা আমার সঙ্গে আমার রাজ্যে করতে পারেন, এখানে নয় এবং আপনি আমার থেকে বেশি ভাল জানেন 'ক্রাউড ফান্ডিং'-সহ আরও বিষয়গুলো।

দর্শকের তরফে ফের প্রশ্ন ওঠে, আমরা যখন কলকাতায় গিয়ে এই প্রশ্ন করি, আপনার মন্ত্রী বলেন, আঙুল ভেঙে দেবেন...। মমতা বলেন,' আপনি মিথ্যা বলছেন...ভাই আপনি এটা করবেন না।আমি আপনাকে জবাব দিচ্ছি, এই দেখুন, এভাবে আপনারা আমাকে খুনের চেষ্টা করেছিলেন। দেখুন এটা আপনাদের অত্যাচারের নমুনা। এটা নাটক নয়। এটা আপনি আমায় অপমান করছেন না, আপনি আপনার প্রতিষ্ঠানকে অপমান করছেন।  সব জায়গায় এটা এদের স্বভাব, তারা স্বভাব পরিবর্তন করতে পারে না। আমি যেখানে যাই...

 হিন্দু প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন,'  আমি সবার জন্য, আমি সবার জন্য, আমি হিন্দু, মুসলিম, শিখ, সাঁই, আমি সবার জন্য, আমি ঐক্যের পক্ষে, আপনারা নন। কোনও একটি নির্দিষ্ট ধর্মের কথা বলবেন না, সব ধর্মের কথা একসঙ্গে বলুন।  আপনাদের নেতারা যখন আসবেন, তখন কিন্তু একই জিনিস হতে পারে। এটা মনে রাখবেন। এটা ঠিক নয়। আপনারা আমার ভাই-বোনেরা এখানে রাজনীতি করবেন না। এখানে রাজনীতি করা খুব সহজ, এখানে ন্যারেটিভ তৈরি করা খুব সহজ, নেগেটিভ কাজ করা খুব সহজ, প্লিজ আমার অতিবাম বন্ধুরা এবং বাম বন্ধুরা
এবং কিছু সাম্প্রদায়িক শক্তিরা, আপনারা এরকম করবেন না। এটা ঠিক নয়।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget